সুদের কিস্তি না পেয়ে দোকানীর মাথা ফাটালেন ছাত্রলীগ নেতা

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১১:৫৬ পিএম

নাটোরে সুদের টাকার কিস্তি না পেয়ে লোন নেওয়া এক দোকানদারের মাথায় জখম করার অভিযোগ উপজেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) নাটোর শহরতলীর করোটা এলাকায় এ ঘটনা ঘটে। পরে শুক্রবার (২৬ আগস্ট)এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম রোকোনুজ্জামান। তিনি করোটা চাইপাড়া গ্রামের বাসিন্দা এবং নাটোর সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি।

স্থানীয়দের বরাত দিয়ে নাটোর সদর থানার পুলিশের উপ পরিদর্শক আফজাল হোসেন বলেন, নাটোর শহরতলীর করোটা এলাকার মুদি দোকানী আব্দুস সাত্তার রোকোনুজ্জামানের কাছ থেকে সুদে পাঁচ হাজার টাকা নেন। লোনের কিস্তি হিসাবে তিনি প্রতি সপ্তাহে ৫০০ টাকা করে পরিশোধ করে আসছিলেন। 

বৃহস্পতিবার বিকেলে রোকোনুজ্জামানের পক্ষে শিমুল নামে একজন সাত্তারের কাছে কিস্তি নিতে গেলে তিনি সন্ধ্যার পরে দেবেন বলে জানান। কিন্তু শিমুল তখনই টাকা নিতে চাপ দেয়। তাৎক্ষনিকভাবে টাকা না পেয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় স্থানীয়রা এগিয়ে এলে শিমুল ঘটনাস্থল থেকে চলে যায়।

পরে সাত্তার রোকোনুজ্জামানের বাবাকে ডেকে কিস্তি পরিশোধ করেন এবং কোনো ঝামেলা না করার অনুরোধ করেন। 

এদিকে রাত ৯টার দিকে দলবল নিয়ে রোকোনুজ্জামান করোটা বাজারে সাত্তারের দোকানে গিয়ে বাবাকে নালিশ করার জন্য সাত্তারকে শাসাতে থাকে। এক পর্যায়ে রোকোনুজ্জামানের হাতে থাকা মোটরসাইকেলের চাবি দিয়ে দোকানী আব্দুস সাত্তারের মাথায় আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখম হন।

সাত্তারের ছোটভাই মিঠু সরকার বলেন, তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা। সেখানে রক্তপাত বন্ধ না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

image


এদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন বলেন, রোকনুজ্জামান গ্রেপ্তার হয়েছে শুনেছি। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন: নুডলসের সঙ্গে শিশুর গলায় ঢুকে গেলো সেফটিপিন

এ বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ বিন আজিজ বলেন, ছাত্রলীগে কোনো অপরাধীদের স্থান হবে না। 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ জানান,এ ঘটনায় আজ শুক্রবার সকালে সাত্তারের ছেলে সাব্বির বাদি হয়ে নাটোর সদর থানায় মামলা দায়ের করেছেন। পরে সন্ধ্যায় নাটোর সদর উপজেলার মীরপাড়া এলাকা থেকে রোকোনুজ্জামানকে পুলিশ আটক করেছে। 


একাত্তর/এসি

গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর