পাকিস্তানে বন্যায় বিপর্যস্ত সাড়ে তিন কোটি মানুষ

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১২:৩৩ পিএম

পাকিস্তানে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত তিন কোটি ৩০ লাখ মানুষ। বন্যা মোকাবিলায় ইতোমধ্যে আন্তর্জাতিক সহায়তা পেতে দেশটি বিভিন্ন সংস্থা ও রাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছে দেশটি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বন্যায় প্রায় ৩ কোটি ৩০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ। এবারের বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার সঙ্গে ২০১০-১১ সালের ভয়াবহ বন্যারই তুলনা চলে, বলেছেন শাহবাজ।

image


এক যুগ আগের ওই বন্যাকে পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বাজে ভয়াবহ বলা হয়।

বর্ষার দুর্যোগ মোকাবেলায় করা আবেদনের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও অন্য কয়েকটি দেশ সাড়া দিলেও এই মুহূর্তে জরুরি ভিত্তিতে আরও অর্থ প্রয়োজন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

image


জুন থেকে শুরু হওয়া বন্যা এরই মধ্যে হাজারের বেশি লোকের প্রাণ কেড়ে নিয়েছে, লাখো মানুষকে করেছে উদ্বাস্তু; এর পরিস্থিতিতে জনগণকে সহায়তায় পাকিস্তান সরকার তার ক্ষমতার সর্বোচ্চটাই করছে, বলেছেন সালমান সুফি নামের ওই কর্মকর্তা।

খাইবার-পাখতুনখোয়া প্রদেশে একাধিক নদীর পানি তীর অতিক্রম করে লোকালয়ের গভীরে ঢুকে পড়ার পর হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে।

image


‘বছরের পর বছর কঠোর পরিশ্রম করে যে ঘর আমরা বানিয়েছি, তা আমাদের চোখের সামনে ডুবতে শুরু করে। আমরা রাস্তার পাশে বসে থেকে আমাদের স্বপ্নের বাড়িকে ডুবে যেতে দেখেছি,’ প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থাকে বলেন ২৩ বছর বয়সী জুনাইদ খান।

আরও পড়ুন: ত্রিপোলিতে দিনব্যাপী লড়াইয়ে ২৩ জন নিহত

বন্যা দক্ষিণ-পূর্বের সিন্ধু প্রদেশেরও ব্যাপক ক্ষতি করেছে, উদ্বাস্তুতে পরিণত করেছে হাজার হাজার মানুষকে।

image


বিবিসির সঙ্গে কথোপকথনে সুফি জানান, আন্তর্জাতিক সাহায্যের জন্য পাকিস্তান এখন মরিয়া। ‘অর্থনৈতিক বিভিন্ন কারণ নিয়ে হিমশিম খাচ্ছিল পাকিস্তান, যে-ই সেখান থেকে খানিক উত্তরণ শুরু হয়েছিল, বর্ষার দুর্যোগ তাতে বাধ সাধল,’ বলেছেন তিনি।

চলমান অনেক উন্নয়ন প্রকল্পের অর্থও এখন বন্যায় ক্ষতিগ্রস্তদের দেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

image


এবারের বন্যার ভয়াবহতার জন্য কর্মকর্তারা জলবায়ু পরিবর্তনকে দায়ী করলেও স্থানীয় সরকারের দুর্বল পরিকল্পনা পরিস্থিতি আরও খারাপ করায় ভূমিকা রেখেছে। 


একাত্তর/জো 

২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ভারতের কেরালায় এক বিশাল জনসভায় দাঁড়িয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী কণ্ঠে হুংকার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের উরিতে এক জঙ্গি হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহতের...
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অশান্ত প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় সামরিক সদস্যদের বহনকারী একটি ট্রেনে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববারের এই রক্তক্ষয়ী হামলায় কমপক্ষে ২৪...
আমেরিকা এবং ইরানের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ কি তবে অবসানের পথে, নাকি এক নতুন এবং আরও ভয়াবহ ধ্বংসযজ্ঞের মুখোমুখি দাঁড়িয়ে বিশ্ব? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য এবং...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর