চা দোকানি হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০২:৫০ পিএম

মেহেরপুরের মুজিবনগরে প্রকাশ্য দিবালোকে চা দোকানি লিয়াকত হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

রোববার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১১ টার সময় অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ দণ্ডাদেশ প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আসামীরা হলো, মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের মৃত আলিয়াত খাঁর ছেলে কাবিদুল খাঁ, মৃত আবু লায়েস খাঁ র ছেলে জামাত আলী খাঁ ও মৃত আলিয়াত খাঁর ছেলে মফিদুল ইসলাম খাঁ। এ ঘটনায় একই গ্রামের মৃত আবু লায়েস খাঁর ছেলে ছোট খোকন, মৃত আবুল খাঁর ছেলে ভরসা খাঁ ও লিয়াকত খাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। 

অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামী ওবিদ আলী, মশিউর রহমান ও তাছিরকে বেকসুর খালাস প্রদান করেন বিচারক। 

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর এড. কাজী শহিদুল হক জানান, ২০১৬ সালের ৮ জানুয়ারি মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে ছিলো হাটের দিন। এ দিন দুপুর সাড়ে তিনটার দিকে ঐ গ্রামের রিপন হাটের মধ্যে মাত্র চারশ’ পাওনা টাকা চাইতে যায় একই গ্রামের জামাত আলী ও খোকার কাছে। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে আসামীরা সেখান থেকে চলে যায়। 

তিনি আরও জানান, রিপন হাটেই তার বড় ভাই লিয়াকতের চায়ের দোকানে বসে ছিলেন। কিছুক্ষণ পর আসামীরা ১০-১২ জন অস্ত্র নিয়ে এসে রিপনের উপর হামলা চালায়। এ সময় তার ভাই চা দোকানী রিপনকে বাঁচাতে আসলে ধারালো রামদা দিয়ে তার মাথার উপর কোপ বসিয়ে দেয়। রিপন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহতের ছেলে ফয়সাল ও ভাই মাবুদ লিয়াকতকে বাঁচাতে গেলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। 

আরও পড়ুন: পেকুয়ায় পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

পিপি জানান, তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিয়াকতকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার পরদিন নিহতের ভাই মোখলেছ বাদি হয়ে মুজিবনগর থানায় ৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এক মাসের মধ্যে ঐ বছরের ২৫ ফেব্রুয়ারি ৯ জনকে দোষী সাব্যস্ত করে আদালতে চার্জশিট প্রদান করা হয়। ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক সকালে এ মামলার রায় প্রদান করেন। 

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এড. কাজী শহিদুল হক ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন এড. মিয়াজান আলী।


একাত্তর/জো 

দেশের বিচারিক ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করে মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে শেষ হয়েছে একটি শিশু ধর্ষণ মামলার বিচারপ্রক্রিয়া। সশরীর ও ভার্চুয়াল প্রযুক্তির সমন্বয়ে মাত্র তিন দিনে সাক্ষ্য গ্রহণ ও জেরা...
তিনি একজন সাধারণ হোমিওপ্যাথি চিকিৎসক। অথচ প্যাড ও সাইনবোর্ডে নিজেকে দাবি করেন ভারতের কলকাতা থেকে নাক, কান ও গলা (ইএনটি) বিষয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞ হিসেবে। বিশেষজ্ঞ সেজে দীর্ঘ দিন ধরে...
মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগতির মাইক্রোবাস ঘুমন্ত মানুষের ঘরের দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। এ ঘটনায় ঘরের দেওয়াল চাপা পড়ে আরশাদ আলী নামের এক...
মেহেরপুরের গাংনী এবং কিশোরগঞ্জের ভৈরবে পানিতে ডুবে ও ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মেহেরপুরে নদীতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে এবং ভৈরবে কয়েক দিন ধরে নিখোঁজ থাকা এক শিশুর মরদেহ...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর