নরসিংদীতে বিএনপির সমাবেশে রণক্ষেত্র, গুলিবিদ্ধ আট

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০৯:২৯ পিএম

নরসিংদীতে বিএনপির সমাবেশ পুলিশসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও শতাধিক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে আটজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তার মধ্যে পুলিশ সদস্য রয়েছেন অন্তত ১০ জন।

রোববার (২৮ আগস্ট) দুপুরে জেলার মনোহরদী উপজেলার হাফিজপুর এলাকায় বিএনপি আয়োজিত সমাবেশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএনপি নেতারা জানান, কেন্দ্রের কর্মসূচি অনুযায়ী এ দিন প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশ অতর্কিত হামলা চালানো হয়।

image


আরও পড়ুন: ইভিএম দিয়ে জালিয়াতির সুযোগ রয়েছে: সুজন

স্থানীয় বিএনপির সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল জানান, বিএনপির মিছিলে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা অতর্কিত হামালা চালায়। এতে তাদের ২৭ নেতাকর্মী গুলিবিদ্ধসহ ৩৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চোখে গুলিবিদ্ধ হওয়া বিএনপির সমর্থককে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের কিশোরগঞ্জ, ভাগলপুর, শিবপুরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


একাত্তর/এসি

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর