যুক্তরাষ্ট্রে আলাদা বন্দুক হামলায় ছয়জন নিহত

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১০:৪৯ এএম

যুক্তরাষ্ট্রের দুই শহরে আলাদা বন্দুক হামলায় ছয়জন নিহত হয়েছে। 

রোববার (২৮ আগস্ট) সকালে ডেট্রয়েট ও হিউস্টনে এ হতাহতের ঘটনা ঘটে। তবে হামলার কারণ এখনও জানা যায়নি। 

ডেট্রয়েট পুলিশ প্রধান জেমস হোয়াইট জানান, সেখানে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে একজন।

তিনি জানান, নিহতদের একজন রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষা করছিলো। অপরজন পোষা কুকুর নিয়ে হাঁটছিলো। অন্যজন রাস্তায় দাঁড়ানো ছিলো। এসময় তাদের উপর এলোপাথাড়ি গুলি করা হয়। 

আহত অপরজন গাড়িয়ে চালিয়ে যাচ্ছিলেন। তাকে থামিয়ে গুলি করা হয়। হামলাকারীর ছবি প্রকাশ করা হয়েছে। তাকে গ্রেপ্তারে কাজ করছে কয়েকটি গোয়েন্দা সংস্থা। 

অন্যদিকে, হিউস্টনে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে তিনজন। হামলার আগে বন্দুকধারী কয়েকটি বাড়িতে আগুন দেয়। 

হিউস্টনের পুলিশ প্রধান ট্রয় ফিনার সংবাদ সম্মেলনে বলেন, বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করছিলো হামলাকারী। গুলির শব্দে যারা বাইরে বেরিয়ে আসে তাদের গুলি করে হত্যা করা হয়।

দমকলবাহিনী ঘটনাস্থলে গিয়ে হামলাকারীকে আটক করলে পরে পুলিশ পৌঁছে তাকে গুলি করে হত্যা করে।


একাত্তর/এসজে
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর