লিটারে পাঁচ টাকা কমছে জ্বালানি তেলের দাম, কার্যকর মধ্যরাতে

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ০৮:২১ পিএম

আগাম কর ও আমদানি শুল্ক কমানোর ফলে জ্বালানি তেলের দাম সমন্বয়ের কথা জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই ডিজেল-পেট্রোল-অকটেন ও কেরোসিনের দাম লিটার প্রতি পাঁচ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যা কার্যকর হতে পারে সোমবার মধ্যরাত থেকেই।

নাম প্রকাশ না করার স্বার্থে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) একটি সূত্র এ খবর একাত্তর টেলিভিশনকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে পাঁচ টাকা কমানোর সরকারি সিদ্ধান্তের প্রজ্ঞাপন যে কোন সময় দেয়া হতে পারে।

বর্তমানে লিটার প্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, পেট্রোল ১৩০ টাকা এবং অকটেন ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। নতুন এই দাম বাড়ানোর সিদ্ধান্তটি এসেছিলো চলতি মাসের পাঁচ তারিখে। তখন থেকেই দাম কমানোর দাবি জানিয়ে আসছিলো বিভিন্ন পক্ষ।

এই পরিস্থিতিতে রোববার রাজস্ব বোর্ড ডিজেলের ওপর ২ শতাংশ আগাম কর তুলে নেয়ার ঘোষণা দিয়েছে। সে সঙ্গে আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয়। ফলে পরের দিন সোমবার জ্বালানি প্রতিমন্ত্রীও জানিয়ে দেন, তেলের দাম সমন্বয় হচ্ছে।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দাম কতোটা কমানো সম্ভব হবে সেটি দুই একদিনের মধ্যেই জানানো হবে। তাঁর এই ঘোষণার কয়েক ঘণ্টা পরই জানা গেলো, সোমবার মধ্যরাত থেকেই দাম কমছে।

আরও পড়ুন: হাওয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ব্যবস্থা নেয়ার নির্দেশনা

উল্লেখ্য দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন। এর মধ্যে ৭৪ শতাংশই ব্যবহৃত হয় ডিজেল। ফলে ডিজেলের দাম কমলে কিছুটা হলেও স্বস্তি পাবে মানুষ। বিশেষ করে পরিবহন ও সেচে কিছু স্বস্তি আসবে।


একাত্তর/আরএ

দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
দেশে চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলায় প্রতি মাসে ১৫ হাজার টন জ্বালানি তেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। এরই মধ্যে দুটি জাহাজে করে ৩০ হাজার টন ডিজেল দেশে এসে পৌঁছেছে। 
দেশে তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। এতে ভোক্তাপর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি দুই টাকা করে কমানো হয়েছে। 
দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতি লিটার ডিজেল ১০২ টাকা থেকে ১০৪ টাকা, অকটেন ১২২ থেকে ১২৪ টাকা, পেট্রোল ১১৮ থেকে ১২০ টাকা ও কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে ১১৬ টাকা...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর