‘জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সঠিক ছিল’

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০১:২৫ পিএম

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ই এলাহী চৌধুরী। 

বুধবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তৌফিক এলাহী বলেন, খাদ্য, সার ও জ্বালানির ওপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়নি। সরকার রাশিয়া ও অন্য দেশ থেকে জ্বালানি তেল আনার কথা ভাবছে। দেশের কিছু পক্ষ, কিছু কিছু মিডিয়া জ্বালানি সঙ্কটের বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা বলছে। এটা একদম ভুল কথা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এনবিআরের পুরো ট্যাক্স কমালে জ্বালানি তেলের দাম বাড়ানোর দরকার নেই। কিন্তু কর না দিলে বাজেট কি করে হবে? ফলে এনবিআরের ট্যাক্স কমিয়ে জ্বালানি তেলের দাম কমানো যথাযথ না। আন্তর্জাতিক বাজারমূল্যে তেল বিক্রির দিকেই যেতে হবে।

তৌফিক এলাহী বলেন, বিশ্বের বর্তমানে সঙ্কটে অনেক দেশ পড়ে যাবে, কিন্তু বাংলাদেশ টিকে যাবে।

আরও পড়ুন: খাদ্য কষ্ট যাতে না হয় সরকার সেই ব্যবস্থা নিচ্ছে: প্রধানমন্ত্রী

এ সময় তিনি জানান, বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে দেশটির আন্ডার সেক্রেটারি জোসেফ ফার্নাদেজের সঙ্গে কথা হয়েছে। 

এ বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের স্থানীয় নির্বাচন স্বচ্ছ হয়েছে। নির্বাচন কমিশন এখানে স্বাধীন। সকল আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করেই নির্বাচন হবে, সেখানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পাঠানোর অনুরোধ জানান তিনি।


একাত্তর/এসি

মধ্যপ্রাচ্যে চলমান আমেরিকা-ইসরাইল ও ইরান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও জাহাজ ভাড়া (ফ্রেইট চার্জ) উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় আমদানি-নির্ভর বাংলাদেশে এর সরাসরি প্রভাব পড়েছে।
জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের পর দেশের পরিবহন খাতে ডিজেলচালিত সাধারণ বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্তে, দূরপাল্লা ও মহানগরের বাসে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা...
মধ্যপ্রাচ্যের সঙ্কটপূর্ণ পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারে তেলের অস্বাভাবিক দরবৃদ্ধির প্রেক্ষাপটে বাধ্য হয়েই দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর