মোড়কে ভরেই বাড়িয়ে নেয়া হচ্ছে নিত্যপণ্যের দাম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩২ পিএম

শুধু মোড়কে ভরে দিয়েই বাড়ানো হচ্ছে চাল-ডাল-চিনি-মশলার দাম। ৬৮ টাকার মিনিকেট চাল প্যাকেটে ভরে বিক্রি করা হচ্ছে ৯০ টাকায়। 

সংশ্লিষ্টরা বলছেন, খোলা বাজারে মনিটরিং থাকলেও প্যাকেটজাত পণ্যে মনিটরিং নেই। শুধু চাল নয়, মোড়কজাত ডিমের দামও রাখা হচ্ছে আকাশচুম্বী। 

জ্বালানি তেলের বাড়ানোসহ সামান্য অজুহাতেই দেশে পণ্যের দাম বাড়ে খুচরা বাজারে। শুক্রবার ক্রেতারা জ্বালানি তেলের দাম পাঁচ টাকা কমার প্রভাব খুঁজেছেন বাজারে। 

তবে, সে আশায় গুড়ে বালি। দাম কমার কোন সুখবর নেই। উল্টো নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বগতি দেখতে হয়েছে ক্রেতাকে। আরও দেখেছেন পণ্যের দাম বাড়ানোর নানা কৌশলও। 

বাজারে খোলা পণ্য আর প্যাকেটজাত পণ্যের দামের পার্থক্য অনেকটাই। খোলা বাজারে ভোক্তা অধিকারসহ নানা সংস্থার নিয়ন্ত্রণ লক্ষ্য করা গেলেও প্যাকেটজাত পণ্যে সেটি নেই। 

বাজারে মিনিকেটের দাম ৬৮ থেক ৭২ টাকা। কিন্তু প্যাকেটজাত চালে ১০ কেজির প্যাকেট ৮৯০ থেকে ৯২০ টাকা। কেজি হিসেবে ৮৯ থেকে ৯১ টাকা।

একই অবস্থা ডাল, চিনি, লবণসহ বিভিন্ন মসলা জাতীয় খোলা ও প্যাকেটজাত পণ্যে ক্ষেত্রেও। ডিমের দাম নেমে এলেও এক ডজন প্যাকেটজাত এই পণ্যের মূল্য ১৮০ টাকার বেশি। 

অর্থনীতিবিদ সদরুল আমিন, শুধুমাত্র মোড়কে ভরে পণ্যের অতিরিক্ত দাম নেয়া অন্যায়। কিছু বাড়তে পারে, কিন্তু যেভাবে বেশি নেয়া হচ্ছে সেটা যুক্তিসংগত নয়। 

তাই খোলা বাজারের মতো প্যাকেটজাত পণ্যের দাম নিয়ন্ত্রণ সরকারের নজরদারি চাইলেন এই অর্থনীতিবিদ। ভোক্তা অধিকারের জনবল বাড়িয়েই এটা করা সম্ভব। 

আরও পড়ুন: বেশি ভাড়া নেয়ায় রাজধানীতে আটটি বাসকে জরিমানা

একই সুরে কথা বলেছে, কনজ্যুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশেরও। বাজারে মধ্যসত্ত্বভোগীদের প্রভাব কমানোর কথা বলছেন তারা।

সপ্তাহর ব্যবধানে বাজারে মাছের দামও আরেক দফা বেড়েছে। নতুন করে বাড়েনি ডিম মুরগি সহ মাংসের দাম।


একাত্তর/এসজে

রমজান শুরুর আগে থেকেই সরকার পদক্ষেপ নেয়ায় বাজারের নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। বাজার অস্থিতিশীল করতে সিন্ডিকেট চক্র সক্রিয় থাকলেও, সফল হয়নি বলে দাবি করেছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ...
কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে তিন গুণ জরিমানা দিতে হবে বলেও জানান তিনি।
ভোক্তার স্বার্থে পুরো রমজান মাসজুড়ে ঢাকা মহানগরের জনবহুল ও গুরুত্বপূর্ণ ৩২ স্থানে বিশেষ মূল্যে ফ্রেশ ব্র্যান্ডের পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে ‘মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’।
ওষুধ, পোশাকসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর যে বাড়তি ভ্যাট আরোপ করা হয়েছে- তা রিভিউ করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর