একাত্তর টিভিকে আইজিপির বিশেষ সাক্ষাৎকার

শর্তসাপেক্ষে ভিসা দেয়ার প্রচারণা মিথ্যা ও উদ্ভট: বেনজীর

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৩ এএম

‘শর্তসাপেক্ষে তাকে যুক্তরাষ্ট্রের ভিসা দেয়া হয়েছে’-এমন বক্তব্যকে মিথ্যা ও উদ্ভট হিসেবে উল্লেখ করেছেন আইজিপি বেনজীর আহমেদ।

নিউইয়র্ক সফরে থাকা পুলিশ প্রধান শুক্রবার (২ সেপ্টেম্বর) একাত্তর টিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, তার কর্মসূচি দেখার পর, এখন ষড়যন্ত্রকারীরা কিভাবে দেশবাসীর কাছে মুখ দেখাবে, সেটাই তার কৌতূহলের বিষয়। 

পুলিশ দেশে বিরোধীদের দমন পীড়ন চালাচ্ছে, এমন অভিযোগ অস্বীকার করে, এটিকে ‘রাজনৈতিক বক্তব্য’ বলে দাবি করেছেন, আইজিপি। 

নিউইয়র্কে সফরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন বাংলাদেশের পুলিশ প্রধান বেনজীর আহমেদ। জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন ছাড়াও, এবার তিনি যোগ দিয়েছেন একটি নাগরিক সংবর্ধনায়। 

সবশেষ স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘের পুলিশ প্রধান লুইস লিবেরিও কারিলহোর সঙ্গে দ্বিপাক্ষিক একটি বৈঠক করেন তিনি। জাতিসংঘ সদরদপ্তরে হওয়া এই বৈঠক শেষে তিনি একাত্তর টেলিভিশনকে বলেন, নানা কারণে এবার তার আমেরিকা সফর অনেকটাই ভিন্ন।

র‍্যাবসহ তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে, আসলেই কি তাকে শর্ত সাপেক্ষে ভিসা দেয়া হয়েছে? এমন প্রশ্ন রাখা হয়েছিল, বিশেষ এই সাক্ষাৎকারে। 

দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। বিরোধীপক্ষের উপর পুলিশি নিপীড়নের অভিযোগকে ভিত্তিহীন বললেন পুলিশ প্রধান। 

আরও পড়ুন: নিষেধাজ্ঞার পেছনে ১০০ মিলিয়ন ডলারের প্রকল্প: বেনজীর

আইজিপি বেনজীর আহমেদ বলেন, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। 

তিনি মনে করেন, তার এবং র‍্যাবের উপর দেয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি, রাষ্ট্রীয়ভাবেই সমাধান হয়ে যাবে। 


একাত্তর/এসজে
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ অনুযায়ী তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। 
বিদ্যমান এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশ বাহিনীর পূর্ণাঙ্গ আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর