বাবা-ছেলে হত্যায় ইউপি চেয়ারম্যানসহ ১৭ জনের যাবজ্জীবন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০২:২৩ পিএম

খুলনার তেরখাদায় হিরু শেখ এবং তার ছেলে নাইম শেখ হত্যা মামলায় ১৭ জনকে যাবজ্জীবন এবং দুইজনকে বেকসুর খালাস দিয়েছে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনাল।      

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জরুল ইসলাম হাওলাদার এই রায় ঘোষণা করেন। এ সময় আসা‌মিরা কাঠগড়ায় উপ‌স্থিত ছিলেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন—তেরোখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের চেয়ারম্যান এস এম দ্বীন ইসলাম (৫৪), আব্দুর রহমান (৫৫), জমির শেখ (২৫), শেখ সাইফুল ইসলাম (৩৫), খালিদ শেখ (৩২), এস্কেন্দার শেখ (৪২), জসিম শেখ (৩৫), হোসেন শেখ (৩০), জিয়ারুল শেখ (২৬), বাহারুল শেখ (২৪), আব্বাস শেখ (২৪), অহিদুল গাজী (৩৪), খাইরুল শেখ (৩৫), কেরামত মল্লিক (৩৫), মাহবুর শেখ (৪৯), বাবু শেখ (৩৫) ও নুর ইসলাম শেখ (৩৭)। অভিযোগ প্রমাণ না হওয়ায় বেকসুর খালাস পেয়েছেন আবু সাঈদ বিশ্বাস (৩৫) ও আয়েব শেখ (৫০)।

রায় ঘোষনার পর আসামিপক্ষ এবং বাদি পক্ষ উভয়ে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন। 

বাদীপক্ষ বলছেন তারা সকল আসামির ফাসির দাবী করেছিলেন। অপরদিকে আসামী পক্ষ বলছেন তারা ন্যায় বিচার পাননি, সেকারণে উচ্চ আদালতে যাবেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ৬ আগস্ট তেরখাদা উপজেলার পহরডাঙ্গা গ্রামের পিরু শেখ ও তার পরিবারের লোকজন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ২টার দিকে মামলার আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে সিঁধ কেটে ঘরে ঢোকে। অন্যরা ঘরের দরজা বাইরে থেকে লাগিয়ে দেয়। তাদের দেখে ফেললে চাপাতি দিয়ে পিরুর মাথায় আঘাত করে একজন। এতে তা মাথা ফেটে ঘিলু বের হয়ে যায়। পরে আসামিরা পিরুকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। ভুক্তভোগী ও তার স্ত্রীর চিৎকার শুনে পাশের ঘর থেকে ছেলে নাইম এগিয়ে আসেন। এ সময় তাকে টেনে-হেঁচড়ে আসামিরা উঠানে নিয়ে যায় এবং অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: ঢাবি ছাত্রী অপহরণ ও ধর্ষণে অভিযুক্ত চারজন গ্রেপ্তার

আসামিরা চলে যাওয়ার পর পিরু শেখকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনার দুই দিন পর পিরুর স্ত্রী মাহফুজার বেগম বাদী হয়ে তেরখাদা থানায় স্বামী ও সন্তান হত্যার অভিযোগে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার এসআই মুক্ত রায় চৌধুরী ২০২০ সালের ২৯ জানুয়ারি ৩ নম্বর ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।


একাত্তর/এসজে

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর