ঢাবি ছাত্রী অপহরণ ও ধর্ষণে অভিযুক্ত চারজন গ্রেপ্তার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপহরণ-ছিনতাই-ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শাকিল আহমেদ রুবেলসহ চারজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 

রোববার (৪ সেপ্টেম্বর) সকালে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ জানান, শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শাকিল আহমেদ রুবেল (২৮), আকাশ শেখ (২২), দেলোয়ার হোসেন (৫৫) ও হাবিবুর রহমান (৩৫)। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, ওয়ারলেস ও দুইটি স্টিকার সংযুক্ত মোটরসাইকেল এবং ছয়টি ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শাকিল আহমেদ রুবেল পুলিশের পরিচয়ে প্রায় দেড় হাজার ছিনতাই ও প্রায় ৫০ নারীকে ধর্ষণ করেছে বলে জানিয়েছে পুলিশ। 

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান জানান, পুলিশ পরিচয়ে অপহরণ আর বহু ধর্ষণ করা শাকিল আহমেদ রুবেল অসংখ্য অপরাধ করেও এতদিন সবার চোখের আড়ালেই থেকে যায়। কারণ যারা নির্যাতনের শিকার হতেন, তারা কেউ কখনো থানায় অভিযোগ দায়ের করেননি।

আরও পড়ুন: মাথাবিহীন মরদেহ উদ্ধারের ঘটনার আসামি গ্রেপ্তার, মাথা উদ্ধার

ডিবি প্রধান আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণের জন্য অনেক আগে থেকেই অনুসরণ করে আসছিল রুবেল।

এক পর্যায়ে গত ২৫ আগস্ট মিরপুরের এক জায়গায় সেই ছাত্রীকে পুলিশ পরিচয় দিয়ে মোটরসাইকেলে উঠিয়ে দিয়াবাড়িতে নিয়ে যায় সে। এরপর তার কাছে থাকা সবকিছু কেড়ে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। 

অভিযুক্ত রুবেল ও তার সহযোগীদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ডিবি পুলিশ প্রধান।                

একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর