চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত দশ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৩ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই উপ-গ্রুপের কর্মীদের মধ্যে সংঘর্ষ; ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ১০ জন কর্মী আহত হয়েছেন। 

সোমবার (৫ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন ভিত্তিক গ্রুপ সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে- জানিয়েছে পুলিশ। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া জানান সোমবার দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সিক্সটি নাইন গ্রুপের এক কর্মীকে মারধর করে প্রতিপক্ষ গ্রুপের কর্মীরা।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাটির সমাধান করে দিলেও এ ঘটনার জেরে বিকেল ৪ টার দিকে শাহ আমানত হলের সামনে হোটেলে ভাত খাওয়ার সময় সিএফসি গ্রুপের এক কর্মীকে হামলা করে আহত করা হলে শাহজালাল ও শাহ আমানত হলের ছাত্রলীগের শাটল ট্রেন ভিত্তিক উপগ্রুপ সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীরা আবারো সংঘর্ষে জড়ায়। এ সময় এক পক্ষ অন্য পক্ষের উপর ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। 

বিকেল ৫ টার দিকে উত্তেজনা কমলেও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া। 


একাত্তর/এআর

হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পাকুন্দিয়া থানার অফিসার...
লক্ষ্মীপুর পৌর শহরে জারি করা ১৪৪ ধারা অমান্য করে মিছিল বের করাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পুলিশ ও ‘জুলাই যোদ্ধা ফোর্স’-এর মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লক্ষ্মীপুর সদর মডেল...
মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিরোধের জেরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর