রাঙ্গাবালীতে ভুয়া ডাক্তারের ছয় মাসের কারাদণ্ড

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৫ পিএম

পটুয়াখালীতে রাঙ্গাবালী উপজেলায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধে দোকানে অভিযান চালিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের একটি টিম এ অভিযান চালায়। 

অভিযানে নেতৃত্ব দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার মো. তৌফিকুর রহমান রাকিব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মুহিদ।  

সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার মো. তৌফিকুর রহমান রাকিব জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদরে অবস্থিত রাঙ্গাবালী ডায়াগনস্টিক সেন্টার, ছোয়া মেডিক্যাল হল ও ডায়াগনস্টিক সেন্টার, নাহীদ মেডিক্যাল হল এবং ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের রাঙ্গাবালী চক্ষু চিকিৎসা কেন্দ্রে অভিযান চালানো হয়েছে। 

আরও পড়ুন: রাঙ্গামাটিতে নাগরিক পরিষদের হরতাল স্থগিত

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মুহিদ জানান, অবৈধভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা এবং ডাক্তার পরিচয়ে ভুয়া চিকিৎসাপত্র ব্যাবহার করায় ছোয়া মেডিক্যাল হলের গৌতম কুমার রায়কে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

এছাড়াও এ অভিযানে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় রাঙ্গাবালী ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। একইসঙ্গে ওই প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা মিজানুর রহমান, নাহীদ মেডিক্যাল হলের জসিম উদ্দিন ও চক্ষু চিকিৎসা কেন্দ্রের তরিকুল ইসলামের কাছ থেকে ল্যাব বন্ধ রাখার শর্তে মুচলেকা নেওয়া হয়েছে।


একাত্তর/জো 

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর