নির্বাচনী আচরণবিধি ভাঙায় তরুণের সাত দিনের কারাদণ্ড

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৬:১১ পিএম

পটুয়াখালীর বাউফলে চেয়ারম্যান পদে উপনির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে এক তরুণকে আটক করে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, সাজাপ্রাপ্ত তরুণ মাইনুল ইসলাম ছোট ডালিমা গ্রামের বাসিন্দা। 

এক চেয়ারম্যান প্রার্থীর ছবি ও প্রতীক সম্বলিত টি-শার্ট পরে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করায় তাকে এই সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেন মং রাখাইন। 

আরও পড়ুন: বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু, একজন আহত

নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেন মং রাখাইন জানান, অভিযুক্ত তরুণ চেয়ারম্যান প্রার্থীর ছবি ও প্রতীক সম্বলিত টি-শার্ট পরে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করে যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তাকে এই সাজা দেয়া হয়।


একাত্তর/জো 

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর