রামপাল বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন হাসিনা-মোদি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৩ পিএম

বাংলাদেশের খুলনার রামপালে নির্মিত মৈত্রী বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ভার্চুয়ালি যৌথভাবে এ উদ্বোধন করেন তারা।

ভার্চুয়ালি ১ হাজার ৩২০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রটির ইউনিট-১ এর পাশাপাশি দেশের আরও ৪টি প্রকল্পের উদ্বোধন করেন তারা। এর মধ্যে রয়েছে- রূপসা নদীর ওপর রেল সেতু, খুলনা-দর্শনা ও পার্বতীপুর-কাউনিয়া রেলপথ।

জানা গেছে, ভারতের লাইন অব ক্রেডিটের অধীনে রামপাল বিদ্যুৎকেন্দ্র তৈরি হচ্ছে। এতে লাইন অব ক্রেডিটের ১ দশমিক ৬ বিলিয়ন ডলারসহ মোট ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে। 

image

এদিকে ৫ দশমিক ১৩ কিলোমিটার আয়তনের রূপসা রেলসেতুটি ৬৪ দশমিক ৭ কিলোমিটারের খুলনা-মোংলা বন্দর সিঙ্গেল ট্র্যাক ব্রডগেজ রেল প্রকল্পের একটি অংশ। এর ফলে, খুলনার দর্শনা রেললাইন সংযোগ প্রকল্প বর্তমানে একটি আপগ্রেডেশন হিসেবে কাজ করবে। যেটি খুলনার বর্তমান ক্রস বর্ডার রেল সংযোগকেও সংযুক্ত করবে।

এদিকে পার্বতীপুর-কাউনিয়া রেললাইনের মিটারগেজকে ডুয়েলগেজ লাইনে রূপান্তর বাবদ ১২০ দশমিক ৪১ মিলিয়ন ডলার ব্যয় ধরা হয়েছে। এ প্রকল্পের ফলে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় রেল সংযোগ আরও বাড়ানো হবে।

এর আগে স্থানীয় সময় বেলা ১১টা ৩৫ মিনিটে দিল্লির হায়দরাবাদ হাউসে এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। দুপুর ২টার দিকে উভয় নেতার মধ্যে এ বৈঠক শেষ হয়।

এরপর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়। এদিন সকালে নয়াদিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


একাত্তর/এআর

চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর (বিদ্যুৎ আমদানিসহ) মোট বকেয়া বিলের পরিমাণ ৫২ হাজার ৩০০ কোটি ৮৮ লাখ টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী...
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর মোহাম্মদপুর খিলজি রোডে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধন করেছেন।
বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উদ্বোধন হয়েছে। কিছু কাজ অসমাপ্ত রেখেই বিজয় দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে গাজীপুর থেকে গুলিস্তান পর্যন্ত বিআরটি লেনে বাস চলাচল উদ্বোধনের ঘোষণা দিয়েছে প্রকল্প...
ভারতের ঝাড়খন্ডের গোড্ডার আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে আবারও সরবরাহ শুরু হয়েছে। কারিগরি ত্রুটি সারানোর পর একটি ইউনিট থেকে সোমবার বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর