ভারতকে ছয় উইকেটে হারিয়ে ফাইনালের পথে শ্রীলঙ্কা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৩ এএম

চলতি এশিয়া কাপে প্রায় প্রতিটি খেলাতেই হচ্ছে জমজমাট লড়াই। আর এই সিরিজে টি-টোয়েন্টিতে আরেকটি রুদ্ধশ্বাস দেখলো ক্রিকেট বিশ্ব। গত দুই ম্যাচের মতো এবারও এক পক্ষে ছিল ভারত। কাগজে কলমে হিসেব কষলে শক্তির বিবেচনায় বিশ্বের অন্যতম লাইনআপের দলটি আজও চরম প্রতিদ্বন্দিতা করেছে, তবে হেরেছে ‘আত্মবিশ্বাসে ভরপুর’ শ্রীলঙ্কার কাছে।

১৭৪ রানের লক্ষে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কানরা ছয় উইকেটে জয় তুলে নিয়েছে। আর এই জয়ের মাধ্যমে এশিয়া কাপের ফাইনালে এক পা দিয়ে রাখলো দলটি।

আর এতে ভারতের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে। যদিও কাগজে কলমে এখনও সম্ভাবনা বেঁচে রয়েছে রোহিত শর্মার দলের। সেজন্য তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর দিকে।

দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে দুই ওপের পাওয়ার প্লে তে ভারতীয় বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন।

তবে পাথুম নিশাঙ্কা ৫২ এবং কুশল মেন্ডিস ৫৭ করে ফিরে যাওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে যায় টপ অর্ডার। কিন্তু ‘আত্মবিশ্বাসে ভরপুর’ দলটি পরের গল্পটি লেখে অন্যরকম। 

রাজাপাকসেকে সঙ্গে নিয়ে দলের অধিনায়ক শানাকা লড়ে যান ভারতীয় বোলারদের সঙ্গে। দলের জয় নিশ্চিত করার পর মাঠ ছাড়েন এ দুই ব্যাটার। রাজাপাকসে ১৭ বলে ২৫ করে অপরাজিত থাকেন। এ ছাড়া, দাসুন শানাকা ১৮ বলে ৩৩ রান করেন।

ভারতের হয়ে এদিন একমাত্র সফল ব্যাটার ছিলেন কাপ্তান রোহিত শর্মা। ৪১ বলে ৭২ রানের ঝড়ো ইনিংসে দলটি লড়াকু স্কোর সংগ্রহ করে। অপরদিকে আরেক স্যানসেশন সূর্যকুমার যাদবের ব্যাট থেকে ৩৪ রান এলো তা ছিল বেশ ধীর গতির।


একাত্তর/এসি

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ১০ দিন! ঠিক এই অন্তিম মুহূর্তে এসে ভারতের বাজারে সম্প্রচার স্বত্ব নিয়ে চলা দীর্ঘ মাসের অচলাবস্থার অবসান ঘটাল ফিফা।
আগামী ১১ জুন পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকা বিশ্বকাপের। মেগা এই টুর্নামেন্ট শুরু হতে যখন আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, ঠিক তখনই ভারতে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে তৈরি হয়েছে এক নাটকীয়...
ফিফা বিশ্বকাপ আসর শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকলেও ভারত ও চীনের কোটি কোটি ফুটবল ভক্তের জন্য দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছে সম্প্রচার স্বত্বের অনিশ্চয়তা। বিশ্বের জনবহুল এই দুই দেশেই এখন পর্যন্ত...
শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনে বড় ধরনের রদবদল ঘটিয়ে দেশটির ক্রিকেট বোর্ডের (এসএলসি) পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে লঙ্কান সরকার। বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্রিকেট বোর্ডের...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর