ভেঙে দেয়া হলো লঙ্কান ক্রিকেট বোর্ড, নিয়ন্ত্রণে সরকার

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পিএম

শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনে বড় ধরনের রদবদল ঘটিয়ে দেশটির ক্রিকেট বোর্ডের (এসএলসি) পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে লঙ্কান সরকার। বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্রিকেট বোর্ডের প্রশাসনিক কাঠামোতে আমূল পরিবর্তনের লক্ষ্যে সাময়িকভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, শ্রীলঙ্কা ক্রিকেটের যাবতীয় প্রশাসনিক কার্যক্রম এখন থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে। দেশের ক্রিকেটের বর্তমান অস্থিরতা নিরসন এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য খুব শীঘ্রই একটি বিশেষ কমিটি গঠন করা হবে। উল্লেখ্য, এসএলসি শ্রীলঙ্কার সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা হলেও দীর্ঘদিন ধরে এর বিরুদ্ধে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ ছিল।

সরকারের এই সরাসরি হস্তক্ষেপের পর মঙ্গলবার শ্রীলঙ্কা ক্রিকেটের চারবারের সভাপতি শাম্মি সিলভা এবং তাঁর পুরো কমিটি পদত্যাগ করেছেন। তবে ক্রিকেট বোর্ডের ওপর সরকারের এই নিয়ন্ত্রণ নতুন কোনো সংকটের জন্ম দেবে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে। এর আগে ২০২৩-২৪ সালে ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে আইসিসি শ্রীলঙ্কার সদস্যপদ দুই মাসের জন্য স্থগিত করেছিল। এবারের এই সরকারি নিয়ন্ত্রণ আইসিসি কীভাবে নেবে, সেটিই এখন দেখার বিষয়।

সাম্প্রতিক সময়ে মাঠের ক্রিকেটেও সময়টা ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক হওয়া সত্ত্বেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে লঙ্কানদের। ঘরের মাঠে এমন শোচনীয় পরাজয় এবং দীর্ঘদিনের প্রশাসনিক অনিয়ম—সব মিলিয়েই সরকার এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন নতুন কমিটির হাত ধরে লঙ্কান ক্রিকেট কত দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে, সেদিকেই তাকিয়ে আছেন সমর্থকরা।

আরবিএস
শ্রীলঙ্কার ঘূর্ণি স্বর্গ গলের মাটিতেই লঙ্কান ব্যাটারদের স্পিনের নাচন নাচিয়ে ছাড়লেন ভারতের তরুণ বাঁহাতি স্পিনার মানব সুতার! দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট আর পুরো ম্যাচে এক ডজন উইকেটের কাছাকাছি- এক...
টেস্ট ক্রিকেটকে টি-টোয়েন্টির মেজাজে খেলানো যার সহজাত অভ্যাস, সেই ঋষভ পন্থ পৌঁছে গেলেন এমন এক শিখরে, যা ভারতের আর কোনো ব্যাটার আগে কখনো কল্পনাও করতে পারেননি! গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম...
মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার এক অবিশ্বাস্য রূপকথা লিখল ইতালি। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই নেপালকে ১০ উইকেটে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেল তারা।
ভারত-পাকিস্তান ম্যাচ বর্জনের বিষয়ে শ্রীলঙ্কার অনুরোধ পুনর্বিবেচনা করতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আবারও তাদের সরকারের সঙ্গে পরামর্শ করবে বলে জানা গেছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর