৮৮ মিনিটেও রাহুলের মন গলাতে পারলেন না মোদি

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর মধ্যে বুধবার ৮৮ মিনিটের বৈঠকটি সংসদের করিডোরে তীব্র জল্পনা তৈরি করেছে। শীতকালীন অধিবেশন চলার সময় এই বৈঠক হওয়ার কথা ছিল মুখ্য তথ্য কমিশনার পদে নিয়োগের প্রার্থীদের নিয়ে আলোচনা করার জন্য। তবে বৈঠকের সময়সীমা এত দীর্ঘ হবে বলে কেউই আশা করেননি। আর সে কারণেই এনিয়ে সবার আগ্রহ চরমে পৌঁছায়। 

নিয়ম অনুসারে, তথ্য কমিশন, নির্বাচন কমিশন এবং ভিজিল্যান্স বিভাগের  গুরুত্বপূর্ণ শীর্ষ পদে নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রী, তাঁর মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতা সিদ্ধান্ত নিয়ে থাকেন।

এবার প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতার সঙ্গে বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। সূত্র জানায়, রাহুল গান্ধী দুপুর ১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান এবং বৈঠক শুরু হয় ১টা বেজে ৭ মিনিটে। ঘড়ির কাঁটা যত এগিয়েছে, ততই সংসদ সদস্যদের মধ্যে জল্পনা শুরু হয়, এত দীর্ঘ বৈঠকে কি নিয়ে আলোচনা হতে পারে।

৮৮ মিনিট পর রাহুল ৱবেরিয়ে আসার পর জানা যায়, আলোচনা শুধু মুখ্য তথ্য কমিশনারের নিয়োগ নিয়েই ছিল না, বরং আটজন তথ্য কমিশনার এবং এক ভিজিল্যান্স কমিশনারের নিয়োগ নিয়েও আলোচনা হয়েছে। সূত্রমতে, রাহুল গান্ধী সব নিয়োগের বিষয়ে তাঁর আপত্তি জানিয়েছেন এবং লিখিতভাবে তা জমা দিয়েছেন।

এই ধরনের বৈঠকে বিরোধী দলনেতাদের পক্ষ থেকে আপত্তি আসা স্বাভাবিক। সূত্র জানিয়েছে, এর আগে মল্লিকার্জুন খাড়গে বা রাহুল গান্ধী বিরোধী দলের প্রতিনিধি হিসেবে যে বৈঠকগুলোতে অংশ নিয়েছেন, তাঁরা আপত্তি তুলেছেন। যদিও এবারও ফলাফলে কোনো ভিন্নতা আসেনি, তবুও সংসদ করিডোরে ৮৮ মিনিটের বৈঠক নিয়ে আলোচনা ছিল তীব্র।

বর্তমানে কেন্দ্রীয় তথ্য কমিশনে মুখ্য তথ্য কমিশনারের পদসহ আটটি শূন্যপদ রয়েছে। এই কমিশনাররাই আবেদনকারীদের অভিযোগ এবং আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেন এবং তথ্য প্রকাশে কাজ করেন।

গত ১৩ সেপ্টেম্বর হীরালাল সামারিয়ার অবসর নেয়ার পর থেকে মুখ্য তথ্য কমিশনারের পদটি শূন্য রয়েছে। বর্তমানে মাত্র দুজন তথ্য কমিশনার- আনন্দী রামালিঙ্গম ও বিনোদ কুমার তিওয়ারি এই কাজ সামলাচ্ছেন। কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে ৩০,৮৩৮টি মামলার নিষ্পত্তি অপেক্ষায় আছে। 

তথ্য জানার অধিকার আইন অনুযায়ী, প্রধানমন্ত্রী হলেন এই নির্বাচন কমিটির চেয়ারম্যান। এই কমিটিতে আরও থাকেন বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রী মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী। এই কমিটিই মুখ্য তথ্য কমিশনার এবং অন্যান্য তথ্য কমিশনারদের নিয়োগের জন্য নাম নির্বাচন ও সুপারিশ করে থাকে।

একাত্তর/এসি
দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জ ও ক্র্যাকডাউনের ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজনীতি এখন উত্তাল। এই ইস্যুতে টানা উত্তেজনার পর অবশেষে মুখ খুলেছেন দেশটির কেন্দ্রীয়...
ভারতে নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দেশব্যাপী টানা ছাত্র বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর, কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তীব্র প্রতিক্রিয়া...
তীব্র ছাত্র বিক্ষোভ এবং দেশটির সংসদে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যেই ভারতের প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বড়ো ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁসের বিচার তরান্বিত...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর