অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১০:৫১ এএম

শেরপুরের নালিতাবাড়ীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বকুল মিয়া (৪০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বকুল ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছে‌লে।

নিহ‌তের প‌রিবা‌রের বরা‌তে পু‌লিশ জানায়, প্রতিদিনের মতো নিজ বাড়িতে অটোরিকশা চার্জ দিতে যায় বকুল। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে আট‌কে পড়েন তি‌নি। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: মাগুরায় সংঘর্ষে বিজিবির সাবেক সদস্য নিহত, আহত আট

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। এছাড়া পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।


একাত্তর/আরএ

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর