ছেলেদের পড়ালেখা করিয়ে এসএসসি দিচ্ছেন বাবা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৫ পিএম

৬৭ বছর বয়সে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন শেরপুরের আবুল কালাম আজাদ। ১৮ বছর পর দেশে ফিরে আবারো শুরু করেন লেখাপড়া। 

শুধু তাই নয় তিরি গান, কবিতা, ছড়া ও উপন্যাস লিখেছেন প্রায় আট হাজার। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ। স্বজনরাও দিচ্ছেন সব রকম সহযোগিতা। 

দাম্পত্য জীবনে তিন ছেলের বাবা তিনি। সবাই প্রতিষ্ঠিত। ঠিক তখন প্রবাস থেকে বাড়ি ফিরে সাংসারিক কাজের ফাঁকে শুরু করেন লেখালেখি।

সময় মতোই এসএসসি দিতে চেয়েছিলেন আবুল কালাম। ১৯৭৭ সালে এসএসসি পরীক্ষার্থীও ছিলেন শেরপুরের শ্রীবরদী উপজেলার লংগরপাড়া গ্রামের এই বাসিন্দা। 

কিন্তু অভাবের কারণে দেয়া হয়নি সেই পরীক্ষা। ভাগ্য বদলে চলে আসেন ঢাকায়। রাজধানীতে ২২টি বছর কাটিয়ে তিনি চাকরির জন্য চলে যান সৌদি আরবে। 

১৮ বছর পর দেশে ফিরে আবারো শুরু করেন লেখাপড়া। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হন বকসীগঞ্জ চন্দ্রাবাজ রাশিদা বেগম হাই স্কুলে। সেখান থেকেই দিচ্ছেন এবার এসএসসি পরীক্ষা। 

আজাদ বলেন, ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন তিনি শিক্ষিত হবেন। এ কারণে শেষ বয়সে ছেলেদের সহযোগিতায় শুরু করেন পড়ালেখা। 

শুধু লেখাপড়াই নয়, আবুল কালাম আজাদ গান, কবিতা, ছড়া ও উপন্যাস লিখেছেন প্রায় আট হাজার। আর এগুলো সংরক্ষণের জন্য ১৭টি বই আকারে বাঁধাইও করেছেন। 

এত বছর পরেও শুধুমাত্র মনের জোরে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন আজাদ। আর এতে সব রকম সহযোগিতা করছেন স্বজনরা।

ছেলেরা বলেন, বাবা সংসার জীবনে অনেক কষ্ট করেছেন। ইচ্ছে থাকার পরও পড়াশোনা করতে পারেননি। শেষ বয়সে তার চাওয়া পূরণ করতে সর্বাত্মক সহযোগিতা করছি।

গ্রামে তিনি কবি কালাম নামে অধিক পরিচিত। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েই ২৭টি কবিতা লিখেছি।

এছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে এখন পর্যন্ত ৫টি কবিতা লেখা হয়েছে। এ কবিতাগুলো যে কোনো মাধ্যমেই হোক প্রধানমন্ত্রীর হাতে পৌঁছানোর সুযোগ চাই।

আরও পড়ুন: জেলেদের জালে ধরা পড়লো দুটি সেইল ফিস

এলাকার মানুষ বলছেন, ইচ্ছার কাছে বয়স হার মেনেছে। আর এলাকার জনপ্রতিনিধি বলছেন, এই বয়সে এমন উদ্যোগ অন্যদেরও লেখাপড়ায় আগ্রহ বাড়বে।

আজাদের বড় ছেলে কামিল মাদ্রাসার প্রভাষক, মেজো ছেলে ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করেন, আর ছোট ছেলে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন। 


একাত্তর/এসজে

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর