নবীনগরে নকল পণ্য উৎপাদন করায় ছয় মাসের কারাদণ্ড

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১০:০৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে বিভিন্ন ধরণের নকল পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং আসল মোড়কে নকল পণ্য সরবরাহ করায় এক অসাধু ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার জল্লা নামক স্থানে চৈতি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে এ সাজা প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন। 

জানা গেছে, ওই অসাধু ব্যবসায়ী শাহাদাৎ হোসেন ফজলু নবীনগর পৌর এলাকার বাসিন্দা। 

স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসাবে পৌর এলাকার চৈতি আইসক্রিম ফ্যাক্টরিতে ওই অভিযান পরিচালিত হয়। এসময় ওই ফ্যাক্টরিতে অবৈধভাবে সার্ফ এক্সেল পাউডার, রিন পাউডার, শিশুদের জুসসহ আরও নানা বাণিজ্যিক পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করতে দেখা যায়। 

আরও পড়ুন: মেহেরপুরে মাদকাসক্ত অটোচালকের মরদেহ উদ্ধার

সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন জানান, উৎপাদিত এসব নকল পণ্য মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং পাশাপাশি এগুলো উৎপাদনে তাদের কাছে কর্তৃপক্ষের কোনো অনুমোদনও ছিলনা। এটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। তাই অসাধু ব্যবসায়ী ফজলুকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় বলেও জানান তিনি। 


একাত্তর/জো

বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর