কক্সবাজারে বিয়েবাড়িতে বজ্রপাতে সাতজন আহত

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৯ পিএম

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে এক বিয়েবাড়িতে বজ্রপাতে নারী ও শিশুসহ অন্তত সাতজন আহত হয়েছেন।  

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ইসলামপুর ইউনিয়নের ভিলেজার পাড়ায় এই ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে । তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন খোরশেদ আলমের মেয়ের বিয়ের দিন ধার্য ছিল। দুপুরের পর বরপক্ষের লোকজন আসে। তাদের আপ্যায়নের ব্যবস্থা করছিল কনের বাড়ির লোকজন। এমন সময়ে উচ্চশব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। 

বজ্রপাতের বজ্রশিখা বাড়ির আঙ্গিনায় পড়লেও তার ধারেকাছে কেউ না থাকায় কেউ সরাসরি বজ্রাহত হয়নি বলেও জানান তারা। 

আরও পড়ুন: প্রেমিকের আত্মহননের বছর না ঘুরতেই কলেজছাত্রীর ‘আত্মহত্যা’

ইসলামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য শাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতের ঘটনায় কেউ হতাহত না হলেও বিকট শব্দে জ্ঞান হারান বেশ কয়েকজন নারী ও শিশু। 

এ প্রসঙ্গে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 


একাত্তর/জো 

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর