প্রেমিকের আত্মহননের বছর না ঘুরতেই কলেজছাত্রীর ‘আত্মহত্যা’

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৫ পিএম

বাগেরহাটের ফকিরহাটে প্রেমিকের আত্মহননের বছর না ঘুরতেই তার পথ অনুসরণ করে নিজেও না ফেরার দেশে চলে গেলেন এক কলেজছাত্রী। 

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে নলধা-মৌভোগ ইউনিয়নের কাথলী গ্রামে নিজ বাড়িতে সিলিং ফ্যানের হুকের ওড়না পেঁচিয়ে তাকে ফাঁসে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। 

এরপর স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত ওই কলেজছাত্রী সিঁথি ব্যাপারী (১৯) কাথলী গ্রামের কৃষক অভিলাস ব্যাপারীর মেয়ে ও ফকিরহাট সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী ছিলেন।

সিঁথির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সিঁথির সাথে তাদের প্রতিবেশী এক ব্রাক্ষ্মণ সম্প্রদায়ের ছেলের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক পারিবারিকভাবে মেনে না নেয়ায় বছরখানেক আগে ছেলেটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এরপর থেকে সিঁথি মানসিকভাবে খুব ভেঙ্গে পড়ে।

সিঁথির কাকা শেখর ব্যাপারী জানান, সকালে তারা বাড়ির সবাই নানা কাজে ঘরের বাইরে ছিলেন। বেলা ১০টার দিকে ঘরে ঢুকে ফ্যানের হুকের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসে ঝুলন্ত সিঁথিকে দেখতে পান। এরপর দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি মর্মান্তিক বলে মন্তব্য করে নলধা-মৌভোগ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশিদ মুক্তি জানান, সিঁথি ভালবেসে তার প্রতিবেশী প্রেমিককে বিয়ে করে সংসার গড়তে চেয়েছিলো। কিন্তু প্রেমিক উচ্চবর্ণের হওয়ায় তাদের পরিবারের পক্ষ থেকে তাদের সম্পর্ক মেনে নেওয়া হয়নি। তাই প্রায় এক বছর আগে সিঁথির প্রেমিক আত্মহত্যা করেন। সিঁথিও তার প্রেমিকের পথ ধরে চলে গেলো না ফেরার দেশে।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জয়ান্তি পণ্ডিত জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই ওই কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

ঘটনার বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, প্রেমিকের আত্মহত্যার পর মেয়েটি মানসিকভাবে ভেঙ্গে পড়ে এবং সেই হতাশা থেকে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার। খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে।

কলেজছাত্রীর মৃত্যুর বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তার ওপর ভিত্তি করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ওসি জানান। 


একাত্তর/জো 

বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
পিরোজপুরে মাত্র সাত দিনের ব্যবধানে একটি এলাকায় দুটি আলাদা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে একই এলাকা থেকে আরও এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। পরপর এই জোড়া খুন ও নিখোঁজের ঘটনায় পুরো এলাকায়...
এক মাস চার দিন পর বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাত থেকে মুক্তি পেয়ে সুন্দরবন থেকে বাড়ি ফিরে এসেছেন বাগেরহাটের শরণখোলার দুই জেলে। বুধবার (২৭ মে) সকালে মুক্তিপণ দিয়ে তারা বাড়ি ফিরে আসেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর