দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত, আহত এক

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১০:৪১ এএম

কুষ্টিয়ায় দ্রুতগামী দু’টি মোটরসাইকেলের সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও এক তরুণ। 

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্প এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন- রাহুল (২২), জুয়েল (২১) ও ফারুক (২২)। আহত তরুণের নাম বিপ্লব। 

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, রাত পৌনে ৯টার দিকে ঝিনাইদহ অভিমুখ থেকে ছেড়ে আসা দুই মোটরসাইকেলে চার তরুণ বেপরোয়া গতিতে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন।

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল আনসার ক্যাম্প এলাকায় এসে দুই মোটরসাইকেল একে অপরের সাথে ধাক্কা লেগে সড়কে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

আরও পড়ুন: সিএনজি অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত দুই, আহত চার 

হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন। এছাড়া গুরুতর আহত অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেছে। 

মূলত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করছেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী। 

একাত্তর/এসজে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর