চার্জার ছাড়া আইফোন বিক্রি নিষিদ্ধ করলো ব্রাজিল

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৪ পিএম

আইফোন ১২ সিরিজ থেকেই ফোনের সঙ্গে চার্জার দেয়া বন্ধ রেখেছে টেক জায়ান্ট অ্যাপল। সম্প্রতি প্রতিষ্ঠানটির এমন পদক্ষেপের বিরোধিতা করে ব্রাজিলে চার্জার ছাড়া আইফোন বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। 

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আইফোন বিক্রি নিষিদ্ধ করার পাশাপাশি অ্যাপলকে ২.৩৪ মিলিয়ন ডলার জরিমানা করেছে ব্রাজিলের বিচার ও জননিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়। সরকারি এক আদেশে বলা হয়, অ্যাপল যে পরিবেশগত কারণগুলো (চার্জার না দেয়ার ক্ষেত্রে) উল্লেখ করছে, তা ‘যথেষ্ট’ নয় এবং এটি ভোক্তাদের জন্য বাড়তি বোঝা। 

ব্রাজিল সরকার বলছে, অ্যাপলের উচিত চার্জ করার জন্য লাইটনিং পোর্টের বদলে আইফোনে ইউএসবি-সি দেয়া। এর আগে, চলতি বছরের শুরুতে সব স্মার্টফোনের জন্য ইএসবি-সি-কে ডিফল্ট পোর্ট করার কথা বিবেচনা করা হচ্ছে বলে জানায় দেশটির টেলিকম নিয়ন্ত্রক সংস্থা।

ব্রাজিলের কোনো সংস্থার কাছ থেকে জরিমানার নোটিশ এই প্রথম নয়। গত কয়েক বছরে বিভিন্ন আঞ্চলিক ওয়াচডগ অ্যাপলকে আর্থিক জরিমানা করেছে।  

এদিকে ব্রাজিলের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় বার্তা সংস্থা রয়টার্সকে অ্যাপল জানায়, তারা ব্রাজিলের স্থানীয় ভোক্তা সুরক্ষা সংস্থা-সেনাকনের সঙ্গে বিষয়টি মিটমাট করার জন্য কাজ করছে। 

অ্যাপলের একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘আমরা এরই মধ্যে এ বিষয়ে ব্রাজিলে বেশ কয়েকটি আদালতের রায় জিতেছি এবং আমরা নিশ্চিত যে আমাদের গ্রাহকরা তাদের ডিভাইসটি চার্জ করার বিভিন্ন বিকল্প সম্পর্কে সচেতন।’ 

অ্যাপলের দাবি, আইফোনের বক্স থেকে চার্জার সরিয়ে তারা পাঁচ লাখ গাড়ি রাস্তা থেকে সরিয়ে নেয়ার সমান কার্বন নিঃসরণ কমাতে সক্ষম হয়েছে।


একাত্তর/এসএ

ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আয়োজিত এক নতুন জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ডানপন্থী সিনেটর ফ্ল্যাভিও বোলসোনারোর বিরুদ্ধে সামান্য...
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর