ডোনাল্ড ট্রাম্প ‘নতুন জাতিসংঘ’ বানাতে চাইছেন: ব্রাজিল প্রেসিডেন্ট

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:০৩ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 

শুক্রবার (২৩ জানুয়ারি) তিনি অভিযোগ করেন, ট্রাম্প এর মাধ্যমে আসলে একটি ‘নতুন জাতিসংঘ’ তৈরির চেষ্টা করছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের মতো প্রবীণ এই বামপন্থী নেতাও ট্রাম্পের এই নতুন সংস্থায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এই সংস্থায় স্থায়ী সদস্যপদ পেতে হলে ১০০ কোটি ডলার গুণতে হবে এবং এর চেয়ারম্যান পদটি থাকবে খোদ ট্রাম্পের দখলে।

লুলা বলেন, জাতিসংঘকে সংস্কার করার পরিবর্তে প্রেসিডেন্ট ট্রাম্প এমন এক নতুন জাতিসংঘ গড়ার প্রস্তাব দিচ্ছেন যার মালিক হবেন তিনি নিজেই।

গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এই ‘বোর্ড অব পিস’-এর পরিকল্পনা উন্মোচন করেন ট্রাম্প। সেখানে ১৯টি দেশের নেতা ও প্রতিনিধিরা এই পরিষদের প্রতিষ্ঠাকালীন সনদে স্বাক্ষর করেন।

লুলা বিশ্ব রাজনীতিতে পেশিশক্তির ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করে বহুপাক্ষিক সম্পর্কের ওপর জোর দেন। এই মন্তব্যের ঠিক এক দিন আগেই চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। সেই ফোনালাপে সি চিনপিং আন্তর্জাতিক বিষয়ে জাতিসংঘের ‘মূখ্য ভূমিকা’ বজায় রাখার আহ্বান জানিয়েছিলেন।

শুক্রবার তার বক্তব্যে লুলা আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে জাতিসংঘের মূল সনদকেই ছিঁড়ে ফেলা হচ্ছে।

প্রাথমিকভাবে গাজা পুনর্গঠনের তদারকি করার কথা থাকলেও, পরিষদের সনদ অনুযায়ী এর পরিধি কেবল ফিলিস্তিনি ভূখণ্ডেই সীমাবদ্ধ নয়। বরং এটি সরাসরি জাতিসংঘের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ফ্রান্স ও বৃটেনও এই পরিকল্পনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই পরিষদে অন্তর্ভুক্ত করায় আপত্তি জানিয়েছে লন্ডন। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার অন্তর্ভুক্তি তারা মেনে নিতে পারছে না।

অন্যদিকে ফ্রান্স জানিয়েছে, এই পরিষদের বর্তমান সনদ তাদের আন্তর্জাতিক অঙ্গীকার এবং জাতিসংঘের সদস্যপদ পাওয়ার শর্তের সঙ্গে সাংঘর্ষিক।

একাত্তর/আরএ
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
নোবেল শান্তিপুরস্কারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর সাবেক বিচারক নাভি পিল্লাইয়ের ভূষিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক এই আন্তর্জাতিক আদালতের ওপর সরাসরি কঠোর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর