কলাপাড়ায় লঘুচাপে বাড়ছে নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১২:০৭ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাতে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। 

শনিবার (১০ সেপ্টেম্বর) দিনে ও রাতে মুষলধারায় বৃষ্টি ও রাতে জোয়ারের পানিতে প্লাবিত লালুয়া ও চস্পাপুরের সাতটি গ্রাম।

সকালে একদফা প্লাবিত হওয়ার পর রাতের জোয়ারেও প্লাবিত হয় গ্রামগুলো। প্লাবিত হয়েছে আন্ধারমানিক নদী তীরবর্তী নাচনাপাড়া বঙ্গবন্ধু কলোনীর দেড় শতাধিক বসতঘর ও চলাচলের রাস্তা। এছাড়া জোয়ারের পানি বাড়ায় কলাপাড়া শহর রক্ষা বাঁধের বাইরের কয়েকশ ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর প্লাবিত হয়েছে।

লালুয়ার বুড়াজালিয়া গ্রামের বাসিন্দা ফিরোজ মিয়া বলেন, ভাঙ্গা বাঁধ দিয়ে রাবনাবাদ নদীর জোয়ারের পানি প্রবেশ করে রাত ১০টার পর কয়েক ঘর প্লাবিত হয়েছে। রাতে এসব পরিবারের মানুষ বাঁধের উপর আশ্রয় নিয়েছে। মুষলধারায় বৃষ্টির সাথে নদীর পানি বাড়ায় কয়েক হাজার মানুষ দিনে ও রাতে সীমাহীন দুর্ভোগে পড়েছে।

আরও পড়ুন: সখীপুরের বনে চিতাবাঘ, এলাকায় আতঙ্ক

একই অবস্থা উপজেলার দেবপুর গ্রামের। রোববার (১১ সেপ্টেম্বর) সকালের জোয়ারে এ পানির উচ্চতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পানিবন্দী গ্রামের বাসিন্দাদের। এতে বসতঘরসহ আমন ক্ষেতের মারাত্মক ক্ষতির আশংকা করছেন এলাকাবাসী। 

ইতোমধ্যে তলিয়ে গেছে অন্তত চারশো একর আমন ক্ষেত। চাড়িপাড়া ও দেবপুর বাঁধ ভাঙ্গা থাকায় নদীর পানি বাড়লে ক্ষতিগ্রস্ত হতে পারে আরও সহস্রাধিক একর আমন চাষের ক্ষেত। 


একাত্তর/জো

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় লঘুচাপ হিসেবে...
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর