চাটমোহরে ডেকে নিয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে খুন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৭ পিএম

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামে পূর্ব বিরোধের জেরে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটায় হান্ডিয়াল স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত হাফিজুর রহমান (২৬) হান্ডিয়াল ইউনিয়নের হাসুপুর গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে। তিনি খৈল-ভুষির ব্যবসা করতেন।

ঘটনার পর পরই খুনি রমজান আলী ফকিরকে (৩৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। তিনি বাঘলবাড়ি গ্রামের ইছামুদ্দিন ফকিরের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে হাফিজ স্থানীয় স্লুইসগেটের পাশের চায়ের দোকানে বসেছিলেন। এসময় রমজান আলী তাকে ডেকে স্লুইসগেটের পাশে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় হাফিজকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে অভিযুক্ত রমজান আলীকে আটক করে পুলিশে খবর দেন।

আরও পড়ুন: খাদে পড়া ট্রাকের চাপায় দুই রোহিঙ্গা কিশোরী নিহত

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। তবে ঠিক কী কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

তবে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।


একাত্তর/জো 

পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। 
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর