বাউল শাহ আবদুল করিমের ১৪তম প্রয়াণ দিবস আজ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১১:১৮ এএম

বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর লোকসঙ্গীতের এই সম্রাট প্রয়াত হন। একুশে পদক পাওয়া এই বাউল শিল্পীকে সমাধিস্থ করা হয় তার ধ্যানের আকাশ উজানধল গ্রামের কালনী নদীর তীরে স্ত্রী সরলার কবরের পাশে। 

সোমবার (১২ সেপ্টেম্বর) লোকসঙ্গীতের এই মহাজনকে পারিবারিকভাবে স্মরণ করা হবে। তার সমাধিতে ফুলেল শ্রদ্ধাসহ রাতে করীমগীতির আসরের আয়োজন করা হয়েছে।

১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি দিরাই উপজেলার হাওর বেষ্টিত গ্রাম উজানধলে এক হতদরিদ্র পরিবারে জন্ম নেন শাহ আবদুল করিম। 

অভাবের কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ হয়নি তার। এলাকার একটি নাইট স্কুলে কয়েকদিন পাঠদানের সুযোগ হয়েছে। পরিবারের আর্থিক অসচ্ছলতায় তাকে গৃহস্থের ঘরে রাখালের কাজ নিতে হয়েছিল। 

তবে হাওরের উদারতা, ভাব ও বিপ্লবের ঐতিহ্য তাকে প্রভাবিত করে। যা তার সঙ্গীতেও প্রভাব রাখে। তিনি আমৃত্যু সমাজের সর্বহারা ও বঞ্চিত মানুষের পক্ষে সঙ্গীত রচনা করেছেন। 

সামাজিক কুসংস্কার, ধর্মান্ধতা, মৌলবাদ, পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ ও শোষকের বিরুদ্ধে তার গান গণমানুষের দাবি আদায়ের হাতিয়ার হিসেবে কাজ করেছে। 

মহান মুক্তিযুদ্ধে তার গান স্থানীয় মুক্তিযোদ্ধা শিবিরগুলোতে বীর মুক্তিযোদ্ধারা খালি গলায় গাইতেন। 

গণমানুষের বাউল শাহ আবদুল করিমের গীত ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশের মানুষদের প্রেরণা দিয়েছে। 

এই অঞ্চলের মানুষের দাবি দাওয়া, ক্ষোভ, বঞ্চনা, হতাশা, সংস্কৃতি, ঐতিহ্যের কথা তার গানে ফুটে উঠেছে। 

আরও পড়ুন: সাজেদা চৌধুরীর প্রথম জানাজা বেলা ১১টায়, দাফন বনানীতে

তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহিদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, আব্দুস সামাদ আজাদ, সুরঞ্জিত সেনগুপ্তসহ প্রগতিশীল রাজনীতির ধারার সমাবেশে গণসঙ্গীত পরিবেশন করেছেন।

বাউল শাহ আবদুল করিম ২০০১ সালে একুশে পদকে ভূষিত হন। দেশ-বিদেশের বিশিষ্ট শিল্পীরা জাতীয় ও আন্তর্জাতিক বড়ো অনুষ্ঠানে তার গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন। নানা ভাবে এখনো তারা তার গান পরিবেশন করেন।

বাউল শাহ আবদুল করিমের প্রথম সঙ্গীত বই ‘আফতাব সঙ্গীত’। এরপরে গণসঙ্গীত, কালনীর ঢেউ, ভাটির চিঠি, কালনীর কূলে, দোল মেলা গানের সংকলন বেরিয়েছে। তার জীবন-দর্শন-সঙ্গীত নিয়ে দেশ বিদেশের লেখক গবেষক-নির্মাতারা সংকলন প্রকাশ ও তথ্যচিত্র নির্মাণ করেছেন।


একাত্তর/এসি

বিশেষ সফরে সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। 
সারাদেশে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং যাতায়াত ব্যবস্থা আধুনিক করতে ঢাকা-সিলেট ট্রেন লাইনকে ডাবল লাইনে উন্নীত করার বড়ো ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
দিনব্যাপী এই সফরে মাজার জিয়ারত, ভিত্তিপ্রস্তর স্থাপন, খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন, সুধী সমাবেশে যোগদানসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ট্রলিতে ফেলে রেখে কৌশলে পালিয়ে গেছে দুই ব্যক্তি। শুক্রবার বেলা আড়াইটার দিকে অত্যন্ত নাটকীয় ও রহস্যজনকভাবে এই ঘটনা...
রানপাহাড় গড়েও রাঁচির মাঠে শেষ রক্ষা হলো না ভারতের! জাসপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপকে রীতিমতো ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার অবিশ্বাস্য এক রেকর্ড...
পানামার দক্ষিণ উপকূলে ৭.৬ মাত্রার এক তীব্র ও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হওয়া এই শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে পুরো দেশ।
ভারতের নির্বাাচন প্রধান কথা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার ‘ককরোচ জনতা পার্টি’ ও ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর