সবার শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় সাজেদা চৌধুরী

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০৮:২১ পিএম

আওয়ামী লীগের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহ বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সংসদের উপনেতা এবং আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহ শহীদ মিনারে নেয়া হলে নেতাকর্মীদের ঢল নামে।

সকালে ফরিদপুরের নগরকান্দার এমএন একাডেমী স্কুল প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠকের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানোর পর প্রথম জানাজা হয়।

দুপুর পৌনে ৩টায় জাতীয় পতাকা মোড়ানো সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে প্রথমেই তার দীর্ঘ সংগ্রামের সাথী রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষে শ্রদ্ধা জানান সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দীন ইসলাম।

নিজের অবর্তমানে যার ওপর দলের দায়িত্ব দিয়ে নির্ভার থাকতেন সেই নেত্রীর মৃত্যু সবচেয়ে নাড়া দিয়েছে শেখ হাসিনাকে। শ্রদ্ধা জানানো হয় প্রধানমন্ত্রীর পক্ষেও। 

পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের নেতারা শ্রদ্ধা জানান। এর আগে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী।

এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুবমহিলা লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের স্বেচ্ছাসেবক লীগ নেতারা শ্রদ্ধা জানান।

এরপর শ্রদ্ধা জানান দলের সর্বস্তরের নেতাকর্মীরা। সংকটময় মূহূর্তে সাজেদা চৌধুরী একদিকে যেমন দলের হাল ধরেছিলেন তেমনি বঙ্গবন্ধু কন্যার পাশে ছায়া মতো ছিলেন।

এসব কথা স্মরণ করেন ওবায়দুল কাদের বলেন, সৈয়দা সাজেদা চৌধুরীর শূন্যতা পূরণ হবার নয়। শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত সহকর্মী ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি দেশের রাজনীতির একটা বড় অধ্যায়জুড়ে রয়েছেন। তার শূন্যতা পূরণ হবার নয়।

জাতীয় পার্টি জেপি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্বিবদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সর্বসাধারণের শ্রদ্ধা শেষে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে কিছু সময় রেখে বাদ আসর বায়তুল মোকাররমে জাতীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে সন্ধ্যায় ৬টা ২০ মিনিটে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। দাফনের সময় পরিবারের সদস্যদের সঙ্গে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।


একাত্তর/আরএ

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এ রায়ে ন্যায়-সুবিচার নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলন দমনে হত্যা, সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর