শাজাহানপুরে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৮ এএম

রাজধানীর শাহজাহানপুরে অনুপ বালো (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা করেছেন। 

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত ১ টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেন শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম।

মৃতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, অনুপ স্থানীয় একটি কলেজের ইন্টারমিডিয়েটের (এইচএসসি) পরিক্ষার্থী ছিলেন। 

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের রতন চন্দ্র বালো'র ছেলে অনুপ বালো। 

আরও পড়ুন: সকাল থেকে বৃষ্টিতে নাজেহাল রাজধানীবাসী

আরও জানা যায়, বর্তমানে উত্তর শাহজাহানপুর থাকতেন তারা। ঐ বাসায় রাতে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন বলে তার পারিবারের লোকজন জানিয়েছে। তবে কি কারণে অনুপ আত্মহত্যা করলেন, সে ব্যাপারে কিছুই জানতে পারেননি পরিবার। 

মৃতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।


একাত্তর/আরবিএস  

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর