দ্বাদশ সংসদ নির্বাচন

২০২৩ সালের শেষ বা জানুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৯ পিএম

আসন্ন জাতীয় দ্বাদশ সংসদের রোডম্যাপ বা কর্মপরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটরিয়ামে রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান। 

এ সময় অন্য নির্বাচন কমিশনার এবং কমিশন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে অসুস্থ থাকায় এদিন আসতে পারেননি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 

ইসি আহসান হাবিব জানান, দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ২০২৩ সালের নভেম্বরে তফসিল ঘোষণা করা হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ওই বছরের ডিসেম্বরের শেষে অথবা ২০২৪ এ জানুয়ারির প্রথমে।  

তিনি বলেন, আমরা কিছুটা আস্থা ঘাটতির মধ্যে আছি। তবে আমরা আমাদের কর্মকাণ্ডের কারণে আস্থা কিছুটা অর্জন করতে পেরেছি। ব্যতিক্রমী নির্বাচনধর্মী না হলেও আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

এদিকে এই রোডম্যাপ সংশোধনের সুযোগ আছে জানিয়ে ইসি রাশেদা সুলতানা বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু হলে ক্রেডিট রাজনৈতিক দল, ভোটার সবার।

নির্বাচন কমিশনার আলমগীর বলেন, সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন সুপারিশ গ্রহণ করা হয়নি। এই রোডম্যাপ বাস্তবায়ন করা গেলে আগামী নির্বাচন সুষ্ঠু হবে। 

আরও পড়ুন: চিকিৎসকদের রাজধানী প্রবণতা বাদ দিয়ে উপজেলায়ও সেবা দিতে হবে: প্রধানমন্ত্রী

তিনি বলেন, আমাদের ওপর একটি দলের আস্থা নেই। ইসি মনে করে, কাজের মাধ্যমে তাদের আস্থাভাজন হবে। 

তিনি জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও সহযোগিতা করবে।

তিনি যোগ করেন, সরকারের যেই থাকুক আমরা দায়িত্ব পালন করেই যাবো।


একাত্তর/এসি

আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ার মতো এক চাঞ্চল্যকর ও ভীতিপ্রদ ঘটনা ঘটেছে। পরবর্তীতে উড়োজাহাজে থাকা...
বলিউডে আবার গ্যাংস্টারদের তাণ্ডব ও আতঙ্কের নতুন কালো ছায়া! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সৌভাগ্যবশত, এই প্রাণঘাতী হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর