চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় বিলে মাছ ধরতে গিয়ে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নামোশংকরবাটি বড়িপাড়া বিলে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত শিশু আরিফ (৬) ওই এলাকার শরিফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল চারটার দিকে আরিফ মাছ ধরতে গিয়ে বিলের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে সাত ফুট লম্বা অজগর উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
একাত্তর/জো
