চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার ফুটপাতে ময়লা কাগজপত্র কুড়ানোর সময়ে বিদ্যুৎস্পৃষ্টে এক গর্ভবতী তরুণীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে চকবাজার কাঁচাবাজারের সামনের সড়কের ফুটপাতে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ওই তরুণী পেয়ারা বেগম চকবাজার থানার শান্তিনগর বগারবিল পোড়া কলোনির বাসিন্দা ছিলেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নূরুল ইসলাম জানান, চকবাজার কাঁচা বাজারের সামনের সড়কের ফুটপাতের ময়লা কাগজপত্র কুড়ানোর সময়ে পেয়ারা বেগম বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হন। গুরুতর অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালের ইমার্জেন্সিতে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ধুনটে বজ্রপাতে গরুসহ কৃষকের মৃত্যু
তিনি গর্ভবতী ছিলেন বলে ইমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
একাত্তর/জো
