কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিলো মাদক মামলার আসামি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৩ পিএম

কক্সবাজার জেলা কারাগারের ভেতর পরীক্ষা দিয়েছে মাদক মামলার আসামি।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে নয়ন শর্মা। তিনি মাদক পাচারের অভিযোগে আটক হয়েছিলেন চট্টগ্রামের সাতকানিয়ায়। তারপর দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কারাগারে বন্দি আছেন।

কক্সবাজার জেল সুপার কামাল উদ্দিন জানান, নয়ন শর্মা চট্টগ্রাম জেলা কারাগারে বন্দি আছে দীর্ঘদিন। এসএসসি পরীক্ষা দিতে আবেদন করেন নয়ন। জেলা প্রশাসন তার আবেদন গ্রহণ করে। এরপর চট্টগ্রাম থেকে কক্সবাজার কারাগারে বসে পরীক্ষা দেয় নয়ন শর্মা।

জেল সুপার বলেন, নয়নকে বুধবার সন্ধ্যায় কক্সবাজার আনা হয়। অল্প সময় নয়নের জন্য বিশেষ একটি পরীক্ষা হল প্রস্তুত করা হয়।

বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে তিনি পরীক্ষায় অংশ নেন।

এর আগে সকালে তার জন্য প্রশ্নপত্র ও খাতা নিয়ে আসেন একজন শিক্ষক। যার সাথে ছিলো পুলিশ। নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করেন নয়ন।

আরও পড়ুন: স্ত্রী হত্যায় স্বামী, ননদসহ তিনজনের ফাঁসি

নয়নের টেকনাফ পাইলট স্কুল থেকে পরীক্ষা দেয়ার কথা ছিলো। কিন্তু ইয়াবা নিয়ে আটক হয়ে চট্টগ্রাম কারাগারে বন্দি তিনি। আবেদনের প্রেক্ষিতে কক্সবাজার জেলা কারাগারে পরীক্ষা দেয়ার সুযোগ পেলেন তিনি।


একাত্তর/আরএ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর