পাশে তাকানোর অভিযোগে গলাচিপায় ১০ পরীক্ষার্থী বহিষ্কার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৬ এএম

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অন্য পরীক্ষার্থীদের (খাতার) দিকে তাকানোর অভিযোগে দুই কেন্দ্রে ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) খারিজ্জমা ইছাহাক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৯ জন ও গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, বহিষ্কৃতদের মধ্যে কল্যাণ কলস মাধ্যমিক বিদ্যালয়ের একজন,  লামনা মাধ্যমিক বিদ্যালয়ের একজন, মধ্য ধরান্দি মাধ্যমিক বিদ্যালয়ের একজন, গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একজন, কল্যাণ কলস বেগম রোকেয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একজন, মধ্য হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের একজন, খারিজ্জমা ইছাহাক মাধ্যমিক বিদ্যালয়ের একজন, ভুরিয়া বিএস মাধ্যমিক বিদ্যালয়ের একজন ও পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একজন রয়েছেন। 

আরও পড়ুন: খাগড়াছড়ি কারাগারে এসএসসি দিলেন তিন আসামি

বিষয়টি নিশ্চিত করে খারিজ্জমা ইছাহাক মাধ্যমিক বিদ্যালয়ের সচিব নুসরাত জাহান জানান, আশেপাশে তাকানোর অপরাধে শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।

একাত্তর/এসজে

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা গেছে বড়ো ধরনের ব্যবধান। গত এক সপ্তাহে গলাচিপা উপজেলা...
বাড়ি থেকে বের হলেই সামনে খাল। একটি নয়, দুটি নয়—পরপর পাঁচ থেকে সাতটি খাল পেরিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হচ্ছে কোমলমতি শিশুদের। পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন চরকারফারমা এলাকায় কোনো নিরাপদ...
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর