কলারোয়ায় পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ একজন গ্রেপ্তার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:০২ পিএম

সাতক্ষীরার কলারোয়ায় একটি দেশীয় পিস্তল, চার রাউন্ড রাইফেলের গুলি ও তিন রাউন্ড পিস্তলের গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের কিসমত ইলিশপুর মিস্ত্রী মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গ্রেপ্তারকৃত কামাল হোসেন যশোর জেলার বেনাপোল থানার বালুন্ডা গ্রামের আবু ছিদ্দিকের ছেলে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশ কিসমত ইলিশপুর গ্রামের মিস্ত্রী মোড়ে মোক্তার হোসেনের দোকানের সামনে দাড়িয়ে থাকা এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে। এসময় তার কাছে থাকা সাদা কাগজের প্যাকেটে মোড়ানো একটি দেশে তৈরি পিস্তল, চার রাউন্ড রাইফেলের গুলি ও তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বেনাপোলে নম্বরবিহীন প্রাইভেটকারে মাদকসহ একজন আটক

পুলিশের পক্ষ থেকে কলারোয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


একাত্তর/জো 

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর