রাজবাড়ীতে ১৫ বিদেশী টিয়া ও একটি হনুমানসহ একজন আটক

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৬ পিএম

রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড় থেকে বিলুপ্ত প্রায় ১৫টি বিদেশী টিয়া পাখি ও একটি হনুমানসহ এক বন্যপ্রাণী পাচারকারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করে রাজবাড়ী সদর থানা পুলিশ।

জানা গেছে, বন্যপ্রাণী পাচারকারী মো. সাইদুর রহমান চুয়াডাঙ্গা জেলার জীবননগর এলাকার মো. জমির উদ্দিন মণ্ডলের ছেলে। 

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ এলাকায় ঢাকা থেকে আসা চুয়াডাঙ্গাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে বন্যপ্রাণী পাচারকারী সাইদুরকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি হনুমান ও ১৫টি বিদেশী টিয়া উদ্ধার করা হয়। উদ্ধারের পর বন্যপ্রাণী ও আটককৃত ব্যক্তিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: কলারোয়ায় পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ একজন গ্রেপ্তার

রাজবাড়ীর সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুজ্জামান জানান, আটক ব্যক্তির কাছে বিদেশী পাখি রাখার কোন কাগজপত্র নেই। বন্যপ্রাণী আহরণ, সংরক্ষণ বন্যপ্রাণী আইনে অপরাধ। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে উদ্ধার করা বন্যপ্রাণী ও পাচারকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবেও বলেও জানান তিনি।


একাত্তর/জো

রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর