টেনিসকে বিদায় জানালেন রজার ফেদেরার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১১:১৬ পিএম

বিশ্বখ্যাত টেনিস তারকা রজার ফেদেরার প্রতিযোগিতামূলক টেনিসকে বিদায় জানিয়েছেন। আগামী সপ্তাহে লন্ডনে অনুষ্ঠেয় লেভার কাপই হতে যাচ্ছে তার সবশেষ এটিপি টুর্নামেন্ট। দীর্ঘদিন হাঁটুর চোটে ভোগার পর তা থেকে সেরে উঠেই এই সিদ্ধান্ত জানালেন সুইস এই কিংবদন্তি।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে তিনি জানান এই সিদ্ধান্ত। 

সেখানে তিনি জানান, 'আপনারা অনেকেই জানেন শেষ তিন বছর আমাকে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, চোট-সার্জারির ধকল সহ্য করতে হয়েছে। প্রতিযোগিতামূলক খেলায় পুরোপুরি ফিরতে কঠোর পরিশ্রম করেছি। কিন্তু আমি আমার শরীরের ক্ষমতা আর সীমাবদ্ধতা জানি। আর এটা আমাকে যা জানাতে চাচ্ছে, সেটা পরিষ্কার। আমি ৪১ বছর বয়সী একজন মানুষ। ২৪ বছরের ক্যারিয়ারে ১৫০০ এরও বেশি ম্যাচ খেলেছি। টেনিস আমাকে আমার কল্পনার চেয়েও বেশি কিছু দিয়েছে। আর এখন আমার ক্যারিয়ারের ইতি টানার সময় হয়ে এসেছে।'

ভবিষ্যতে টেনিস খেলবেন, তবে প্রতিযোগিতামূলক টেনিস আর নয়, জানান ফেদেরার। বললেন, আগামী সপ্তাহে লন্ডনে অনুষ্ঠেয় লেভার কাপই হবে আমার শেষ এটিপি ইভেন্ট। ভবিষ্যতে আরও টেনিস খেলব, তবে প্রতিযোগিতামূলক টেনিস আর নয়। আর কোনো গ্র‍্যান্ড স্ল্যাম কিংবা কোনো ট্যুরে খেলব না।


একাত্তর/এসএ

মাত্র ১৫ বছর বয়সেই টেনিস দুনিয়ায় নিজের আগমনী বার্তা দিয়ে রেখেছিলেন রুশ টেনিস বিস্ময় মিরা আন্দ্রেভা। আর ১৯ বছর বয়সে পা রাখতেই নিজেকে প্রতিষ্ঠিত করলেন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হিসেবে। শনিবার...
স্পেনের রাজধানী মাদ্রিদে সোমবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়া বিশ্বের অস্কারখ্যাত 'লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস' অনুষ্ঠিত হয়েছে। টেনিস তারকা কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা যথাক্রমে...
দেশের ক্রীড়াঙ্গনে বিদ্যমান ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড ও সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে সংস্কার প্রস্তাব দিতে সার্চ কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলার সময়ই অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর