জাতীয় পার্টি আর আওয়ামী লীগ জোটে নেই : জি এম কাদের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০১:১৪ পিএম

জাতীয় পার্টি আর ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে নেই বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বনানীতে আয়োজিত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জাতীয় প্রতিনিধি সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রভাবশালী কয়েকজন বাদে এই দেশে হিন্দুরা ভালো নেই দাবী করে জি এম কাদের বলেন, যারা সরকারের নেতৃত্বের সাথে আছে তারা ভালো থাকলেও সব হিন্দু এখানে ভালো নেই। চুরি ডাকাতি দুর্নীতির মত সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়েছে।

জি এম কাদের বলেন, বাংলাদেশ এখন ঋণ নির্ভর, মেগা প্রজেক্টের নামে হাজার হাজর কোটি টাকা দুর্নীতি হচ্ছে। যে দাম কাজ করার কথা তার চেয়ে বেশি খরচ করা হচ্ছে। কোন জবাবদিহিতা নেই। দু-এক বছরের মধ্যে দেশ দেউলিয়া হবার সম্ভাবনা আছে।

একটা সঠিক নির্বাচন দেশকে বাঁচাতে পারে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সরকারকে বাধ্য করতে হবে একটা নিরপেক্ষ নির্বাচন দেয়ার জন্য।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের জোটে নেই, তাদের সাথে নির্বাচনী জোটে ছিলো এখন আর নেই।

ইভিএমকে শান্তিপূর্ণ কারচুপির যন্ত্র উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ইভিএমে নির্বাচন সরকারের খারাপ মোটিভকে প্রমাণ করে।


একাত্তর/এআর

সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর