যুক্তরাষ্ট্রে পঞ্চাশ বছরের মাঝে সংখ্যালঘু হবে খ্রিস্টানরা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৬ পিএম

দিন দিন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের খ্রিস্টান ধর্ম ত্যাগ করার প্রবণতা বেড়েই চলেছে। আর এমনটা চলতে থাকে তাহলে ২০৭০ সালের মধ্যে সংখ্যালঘু গোষ্ঠীতে পরিণত হতে পারে যুক্তরাষ্ট্রের খ্রিস্টানরা। সম্প্রতি ওয়াশিংটন ভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় উঠে এসেছে এমনি তথ্য।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর)  সংবাদ সংস্থা দ্য গার্ডিয়ানে এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে,পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত গবেষণার ফলাফলে দেখা গেছে, সাম্প্রতিক প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের খ্রিস্টানরা সংখ্যালঘু গোষ্ঠীতে পরিণত হতে পারে। 

আগামী ৫০ বছরে আমেরিকায় ধর্ম চর্চা কেমন হবে তা নির্ধারণ করতে সমীক্ষাটি চালায় মার্কিন সংস্থাটি। 

পিউ তার গবেষণার জন্য চারটি ভিন্ন পরিস্থিতি তৈরি করেছে। 

গবেষণার ফলাফলে পিউ বলছে, বর্তমানে খ্রিস্টান ধর্মে বেড়ে ওঠা প্রায় এক তৃতীয়াংশ মার্কিনি ৩০ বছরে পৌঁছানোর আগেই খিস্ট্র ধর্মের প্রতি বিশ্বাস হারিয়ে ধর্মটি ত্যাগ করে। আর অতিরিক্ত সাত শতাংশ ৩০ বছর বয়সের পরে ধর্মটি ত্যাগ করে। 

এমন পরিস্থিতি চলতে থাকলে ২০৭০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৪৬ শতাংশ খিস্ট্র ধর্মে থাকবে। অন্যদিকে ৪১ শতাংশ মার্কিনির কোনো ধর্ম থাকবে না। এর মানে যুক্তরাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ হিসেবে থাকবে না খ্রিস্টধর্ম।


একাত্তর/এআর

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর