আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৯ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা শহরের মাঠপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

হামলার পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

জানা গেছে, নিহত ইমরান হোসেন উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, চার মাস আগে গ্রামের কয়েকজনের সাথে তাদের দ্বন্দ্ব তৈরি হয়। সে দ্বন্দ্বের জের ধরেই তাকে ধারালো অস্ত্র ও রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়। জখমের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান তিনি।

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু জানান, তিনি আওয়ামী রাজনীতির সাথে একনিষ্ঠভাবে জড়িত ছিলেন। যারা রাজনীতির নামে অপকর্ম থাকে তাদের হাতেই প্রাণ গেল তার মতো একজন পরিচ্ছন্ন কর্মীর। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তিনি। 

আরও পড়ুন: রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মামুন জানান, পূর্ব বিরোধের জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে কাজ শুরু করেছে পুলিশ।


একাত্তর/জো 

বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির জেরে এক যুবককে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। 
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর