জমি নিয়ে বিরোধে চাচীকে গলাকেটে হত্যা, একজন আটক

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:২১ পিএম

হবিগঞ্জের চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে ভাসুর-পুত্ররা। 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত আয়েশা আক্তার পলি (৩০) ওই গ্রামের সৌদি প্রবাসী আক্তার মিয়ার স্ত্রী। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, জারুলিয়া গ্রামের সৌদি প্রবাসী আক্তার মিয়ার সাথে তার সৎ ভাই গাবরু মিয়ার বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে সকালে গাবরু মিয়ার ছেলেদের সাথে কথা কাটাকাটি হয় আক্তার মিয়ার স্ত্রীর। এক পর্যায়ে গাবরু মিয়ার ছেলে মামুন, মাসুকসহ তাদের লোকজন আক্তারের ঘরে প্রবেশ করে আয়েশা আক্তারকে বটি দিয়ে কুপিয়ে ও জবাই করে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

খবর পেয়ে চুনারুঘাট থানার ওসিসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ জানান, এ ঘটনায় জড়িত শামীম আহমেদ নামে একজনকে আটক করা হয়েছে। একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/জো 

বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর