আসামিকে পেয়েও গ্রেপ্তার না করে ফিরে গেলো পুলিশ!

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৭ পিএম

আসামি ধরতে গিয়েছিলো পুলিশ। আসামিকে পেয়েও ছিলো। তারপরও ওয়ারেন্টভুক্ত সেই আসামিকে গ্রেপ্তার না করেই ফিরে আসে পুলিশ। 

এমন অভিযোগ উঠেছে রাজধানীর পল্লবী থানা পুলিশের বিরুদ্ধে। আসামি নিজেও স্বীকার করেছেন পুলিশ তাকে ধরলেও গ্রেপ্তার করেনি। 

তবে, ওই অভিযানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, চিনতে না পারায় আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।  

রাইড চালক শাহনাজ আক্তার পুতুল। করোনাকালে নিজের বাইকে করে ত্রাণ নিয়ে ছুটে চলা পুতুল এখন ন্যায় বিচারের আশায় ঘুরছেন পথে পথে।

তার দাবি, একটি হত্যা চেষ্টা মামলার আসামিকে না ধরে উল্টো তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। 

ঘটনার সূত্রপাত পুতুলের মেয়ে পায়েলকে নিয়ে। মীরপুর সাত নম্বর সেক্টরের পাঁচ নম্বর রোডের সেলাই প্রশিক্ষণ নিতো পায়েল। স্থানীয় যুবকরা তাকে নানাভাবে উত্যক্ত করতো। 

এ নিয়ে প্রতিবাদ করায় গেল ২০ ফেব্রুয়ারি তাদের ওপর হামলা চালানো হয়। ঘটনার পর পল্লবী থানা কোন মামলা নেয়নি। পরে ৯ জনকে আসামি করে আদালতে মামলা করেন পুতুল। 

image


সেই মামলা তদন্ত করে ২৪ জুলাই অভিযোগপত্র দেয় ডিবি। আসামি করা হয় ১১ জনকে। আসামিদের ধরতে ৭ সেপ্টেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। 

সেই পরোয়ানার আসামি ধরতে মিরপুরে অভিযানে যায় পল্লবী থানা পুলিশ। কিন্তু রহস্যজনক কারণে ওয়ারেন্টভুক্ত আসামি সিরাজুল ইসলামকে পেয়েও ছেড়ে দেয় পুলিশ। 

আসামি সিরাজুলও স্বীকার করেন, তাকে পেয়েও পুলিশ গ্রেপ্তার করেনি। অন্য আরেক আসামি তছলিমা আক্তার মৌরীর দাবী করেছেন, পুলিশ সেদিন অভিযানে এলেও তার বাসায় যায়নি। 

আরও পড়ুন: দুই লাখ ইভিএম কিনবে ইসি, প্রকল্প ব্যয় ৮,৭১১ কোটি টাকা

অভিযানে থাকা পুলিশ সদস্যরা স্বীকার করেন, স্থানীয়রা ওয়ারেন্টভুক্ত আসামি সিরাজকে শনাক্ত করে দিলেও, তারা না চেনার কারণে তাকে গ্রেফতার করেনি।

বাদীর অভিযোগ পুলিশের সহযোগিতায় পরদিনই জামিন পান ওয়ারেন্টভুক্ত সেই আসামী। যে কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন এই নারী। 


একাত্তর/এসি


নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
চুরি ও চোরাই মালামাল কেনাবেচা প্রতিরোধে রংপুরের সব ভাঙারি দোকানে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। কোনো ভাঙারি ব্যবসায়ী চোরাই মালামাল...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর