ঝগড়ার পর কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৬ পিএম

নোয়াখালীর হাতিয়াতে পারিবারিক কলহের জের ধরে কীটনাশক পান করে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ হাজের খাতুন (৫৫) । সে হাতিয়ার চরকিং ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সিরাজ উদ্দিনের স্ত্রী।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। এর আগে রাত ১১টার দিকে সে কীটনাশক পান করে।

হাতিয়া থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে স্বামীর বাড়িতে ধান ক্ষেতে প্রয়োগ করা কীটনাশক ঔষধ পান করে ওই গৃহবধূ । 

পরে স্বামী ও পরিবারে লোকজন তাৎক্ষণকি তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৪টার দিকে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে হাতিয়া থানা পুলিশ মরদেহের সুরুতহাল রিপোর্ট তৈরি করে।       


একাত্তর/এসএ

পিরোজপুর সদরে নিজ ছেলে-মেয়ের খাবারে বিষ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।
গাজীপুরে গত ৮ মাসে সহিংসতার শিকার হয়েছেন ৫১৪ নারী। এরমধ্যে সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছেন ৫১ থেকে ৬০ বছর বয়সী নারীরা।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর