মুরাদনগরে ২৬ হাজার টাকার জালনোটসহ তরুণ আটক

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৪ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা বাজারে ২৬ হাজার টাকার জালনোটসহ এক প্রতারককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে দারোরা বাজার থেকে মুরাদনগর থানা পুলিশ তাকে আটক করে।

জানা গেছে, আটককৃত মেহেদী হাসান (৩০) কুমিল্লা জেলার তিতাস থানার মাছিমপুর গ্রামের মনির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার দারোরা বাজারে সালাউদ্দিন বেডিংয়ে কিছু টাকা বিকাশ করতে আসে মেহেদী হাসান। দোকানদারের মেহেদীর টাকা জালনোট সন্দেহ হলে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে। এসময় তার কাছ থেকে এক হাজার টাকার নোটের ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়। 

পরে মুরাদনগর থানায় খবর দেয়া হলে পুলিশ এসে তাকে আটক করে বলে জানান তারা।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ তরুণ গ্রেপ্তার

ঘটনার সত‍্যতা স্বীকার করে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মেহেদীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে এক‌টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর