সহকর্মীর স্ত্রী নিয়ে পালানোয় পুলিশ সদস্য জেলে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১২:২১ পিএম

ভোলায় এক পুলিশ সদস্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে অপর এক পুলিশ সদস্যকে জেলে পাঠিয়েছে আদালত।  

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আলী হায়দার ওই পুলিশ সদস্যের জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

জানা গেছে, ওই পুলিশ সদস্য সাগর ভোলা জেলা প্রশাসকের নিরাপত্তার দায়িত্বে থাকা গানম্যান ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়,  প্রায় তিন মাস আগে সাগর তার পূর্ব পরিচিত অপর এক পুলিশ সদস্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় ওই নারীর বাবা বাদি হয়ে ভোলা থানায় চলতি বছরের ২০ জুন মামলা দায়ের করেন। মামলার পরপরই সাগরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। 

এদিকে, মামলা হওয়ার পর থেকে অভিযুক্ত সাগর হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিলেন। মঙ্গলবার ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। 

আরও পড়ুন: নকলায় বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

কোর্ট পরিদর্শক রথীন্দ্রনাথ জানান, আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। 


একাত্তর/জো 

ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
ভোলার সদর উপজেলায় একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চৌমুহনী জামে মসজিদসংলগ্ন...
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে ভোলা ফেরার পথে লঞ্চে চেতনা নাশক খাইয়ে মো. মোস্তাফিজুর (৪৫) নামের এক যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর