এসএসসি পরীক্ষায় নকল দিতে গিয়ে তিন শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৪ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে তিন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মৌডুবী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যায় তাদেরকে মামলা দিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক সুজিত বিশ্বাস (৩২), গণিতের খণ্ড-কালীন শিক্ষক মো. তৈয়ব (৩২) ও সমাজ বিজ্ঞানের খণ্ড-কালীন শিক্ষক রীমা বেগম (২৭)।

মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ হাসান জানান, পরীক্ষা কেন্দ্রের ভেতর প্রবেশ করে প্রশ্নপত্রের ওপর উত্তর লিখে শিক্ষার্থীদের কাছে দেয়ার সময় অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে আসেন।

পরীক্ষা শেষে অভিযুক্তদের উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। এরপর সন্ধ্যায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: অনলাইন জুয়ার সাইটের মালিকসহ দুইজন আটক

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম মজুমদার বলেন, তিন শিক্ষক আমাদের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর