মাটিকাটা নিয়ে মারামারিতে আহত ১৪, আটক দুই

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৫ পিএম

নেত্রকোণার কলমাকান্দায় মাটিকাটা নিয়ে দুই পক্ষের মারামারিতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রংছাতি ইউনিয়নের ওমরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতদের পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. বিল্লাল চৌধুরী তাসিন। 

বিষয়টি বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, বাড়িতে আসা-যাওয়ার রাস্তার জন্য মাটিকাটা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। মারামারির ঘটনায় ওমরগাঁও গ্রামের সজব আলী বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ একটি মামলা দায়ের করেন। 

বুধবার সকালে এজাহারভুক্ত আসামি মো. রুহুল আমিন (২৮) ও আশিকুল (৩২) নামে দুইজনকে আটক করা হয়েছে এবং বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

স্থানীয় সুত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা রজব আলী বাড়ির সামনের নিজ জমির ওপর দিয়ে প্রতিবেশীদের পায়ে হেঁটে চলাচলের জন্য রাস্তা দেন। তাকে না জানিয়ে তার ফসলি জমি থেকে বিকেলে মাটি কেটে নেন প্রতিবেশী ওই গ্রামের কালাচাঁনের ছেলে আশিকুল ইসলাম ও নুরুল আমিন। এসময় রজব আলী বাধা দিলে তাদের মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়েন।

আরও পড়ুন: উপজেলা চেয়ারম্যানের দিকে পিস্তল তাক করলেন এমপি

এতে উভয়পক্ষে ১৪ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় রজব আলী (৭০), আঃ সালাম (৫৫), সোহেল মিয়া (৩০), এখলাছ মিয়া (৩২), সোহাগ মিয়া (২০) ও নায়েব আলী (৩৫) নামে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


একাত্তর/জো 

নেত্রকোণা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাহিরচাপড়া এলাকায় প্রায় দুই একর জায়গাজুড়ে নির্মাণ করা হয়েছে বর্জ্য শোধনাগারটি। দূর থেকে দেখলে এখন এটিকে আর আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার স্থাপনা বলে বোঝার উপায় নেই।
নেত্রকোণায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে পাঁচ ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
জাতীয় পতাকাবাহী সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর বহর সম্প্রসারণে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘বোয়িং’ ও ইউরোপীয় ‘এয়ারবাস’ থেকে উড়োজাহাজ কেনা নিয়ে ভূ-রাজনৈতিক ও বাণিজ্যিক আলোচনার...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। 
হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে বের করতে বিশেষ মানবিক উদ্যোগে যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। নিখোঁজ ব্যক্তিদের জরুরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর