জামালপুরে সমকামিতার অভিযোগে চার তরুণীকে পুলিশে সোপর্দ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৭ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে সমকামী বিয়ের ঘটনায় দুই তরুণী ও তাদের দুই সহযোগীকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী গ্রামে এই ঘটনা ঘটেছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হাটবাড়ী গ্রামের দুদু মিয়ার বাড়িতে ডোয়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপনসহ এলাকার শতশত মানুষের উপস্থিতিতে দুই তরুণীর জবানবন্দি গ্রহণ করা হয়। এরপর তাদেরকে সরিষাবাড়ী থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

জানা গেছে, একই বিদ্যালয়ে পড়ার সুবাদে ১৮ ও ১৭ বছর বয়সী ওই দুই তরুণীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। এক পর্যায়ে তারা সমকামী সম্পর্কে জড়িয়ে পড়েন। 

তিন বছর সম্পর্কে থাকার পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। সম্প্রতি তাদের দুই সমকামী বান্ধবীকে সাক্ষী রেখে বিয়ে করেন তারা।  

আরও পড়ুন: নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ দুইজন আটক

ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন জানান, সমকামী বিয়ের খবর পেয়ে তিনি এলাকাবাসীর সাথে কথা বলে সরিষাবাড়ী থানার পুলিশ কর্মকর্তাদের কাছে চার কিশোরীকে হস্তান্তর করেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর মুঠোফোনে জানান, সমকামিতার অভিযোগে চারজনকে থানায় নেয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

একাত্তর/এসজে
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৭) নামের এক শিশুর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জাতীয় পতাকাবাহী সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর বহর সম্প্রসারণে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘বোয়িং’ ও ইউরোপীয় ‘এয়ারবাস’ থেকে উড়োজাহাজ কেনা নিয়ে ভূ-রাজনৈতিক ও বাণিজ্যিক আলোচনার...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। 
হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে বের করতে বিশেষ মানবিক উদ্যোগে যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। নিখোঁজ ব্যক্তিদের জরুরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর